× Banner
সর্বশেষ
রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জামায়াতে আমিরের প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে ভোট দিলেন তারেক রহমান দেশের সবচেয়ে ব্যয়বহুল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আজ ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ১১ দলীয় জোট প্রার্থী ভোটারদের মাঝে টাকা বিতরণ করছেন: শামা ওবায়েদ ভোটকেন্দ্রে দায়িত্বরত পুলিশ সদস্যদের পোশাকে গোপন ক্যামেরা ফরিদপুর-২ এ ভোটের আগে উত্তেজনা, সংবাদ সম্মেলনে গুরুতর অভিযোগ ১১ জোট প্রার্থীর ভোটের আগের দিন দোয়া-মোনাজাতে জাপা প্রার্থী রায়হান জামিল

নদী রক্ষায় সকলকে তৎপর থাকতে হবে -নৌপরিবহন প্রতিমন্ত্রী

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০
নৌপরিবহন মন্ত্রী

ঢাকা: নদী রক্ষার ক্ষেত্রে সকলকে তৎপর থাকতে হবে। নদী ও পরিবেশ রক্ষায় দেশ অনেক এগিয়েছে। সরকার নদী দখল ও দূষণরোধে বাস্তবতার নিরিখে কাজ করছে। বলেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

          আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে জাতীয় নদী রক্ষা কমিশনের উন্নয়ন, আর্থিক ও প্রশাসনিক কার্যক্রম সংক্রান্ত বৈঠকে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

          প্রতিমন্ত্রী বলেন, সরকার বুড়িগঙ্গা-সহ শীতলক্ষ্যা, বালু, তুরাগ ও দেশের গুরুত্বপূর্ণ নদ-নদীর নাব্যতা এবং নদীর স্বাভাবিক গতিপ্রবাহ অব্যাহত রাখার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে পরামর্শ প্রদান, সুপারিশ প্রণয়ন এবং বাস্তবায়নের জন্য ‘টাস্কফোর্স’ গঠন করেছে। নৌপরিবহন মন্ত্রণালয়ের নেতৃত্বে ‘টাস্কফোর্স’ এর কাজ করছে। কর্ণফুলী-সহ  দেশের বড় নদীগুলো রক্ষায় আরো একটি কমিটি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের নেতৃত্বে কাজ করছে।।

          এ সময় অন্যান্যের মধ্যে নৌপরিবহন সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী ও জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মুজিবুর রহমান হাওলাদার উপস্থিত ছিলেন।

          পরে প্রতিমন্ত্রী পায়রা বন্দর এবং নাবিক ও প্রবাসী শ্রমিক পরিদপ্তরের উন্নয়ন, আর্থিক ও প্রশাসনিক কার্যক্রম সংক্রান্ত বৈঠকে সভাপতিত্ব করেন।


এ ক্যটাগরির আরো খবর..