× Banner
সর্বশেষ
রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জামায়াতে আমিরের প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে ভোট দিলেন তারেক রহমান দেশের সবচেয়ে ব্যয়বহুল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আজ ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ১১ দলীয় জোট প্রার্থী ভোটারদের মাঝে টাকা বিতরণ করছেন: শামা ওবায়েদ ভোটকেন্দ্রে দায়িত্বরত পুলিশ সদস্যদের পোশাকে গোপন ক্যামেরা ফরিদপুর-২ এ ভোটের আগে উত্তেজনা, সংবাদ সম্মেলনে গুরুতর অভিযোগ ১১ জোট প্রার্থীর ভোটের আগের দিন দোয়া-মোনাজাতে জাপা প্রার্থী রায়হান জামিল

নির্মাণ সামগ্রী ও ক্ষতিকর ধোঁয়া নির্গমণকারী গাড়ির বিরুদ্ধে মোবাইল কোর্টের জরিমানা আদায়

Kishori
হালনাগাদ: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০
মোবাইল কোর্টের জরিমানা

ঢাকা: ৭ সেপ্টেম্বর, সোমবার রাস্তা ও ফুটপাতে খোলা অবস্থায় নির্মাণ সামগ্রি রেখে পরিবেশদূষণ এবং গাড়ি হতে মাত্রাতিরিক্ত ক্ষতিকর ধোঁয়া নিঃসরণ দ্বারা পরিবেশ দূষণকারীদের বিরুদ্ধে আজ আজ ৭ সেপ্টেম্বর ঢাকার মিরপুর এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়। পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের এক্সিকিউটিভ ম্যজিস্ট্রেট রোজিনা আক্তার মোবাইল কোর্ট পরিচালনা করে মোট তিপ্পান্ন হাজার টাকা জরিমানা করেন।
পরিবেশ দূষণবিরোধী অভিযান ও পরিবেশ সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে জনস্বার্থে পরিচালিত অভিযানে করে রাস্তা ও ফুটপাতে নির্মাণসামগ্রি তথা ইট, বালু, পাথর, পরিত্যক্ত কনক্রিট ইত্যাদি খোলা অবস্থায় রেখে পরিবেশদূষণের দায়ে রানার প্রোপারটিজের ম্যানেজার কিরন পাঠান, উত্তর পীরের বাগের মোঃ মিজানুর রহমান, পশ্চিম মনিপুর মিরপুরের মোঃ মতিউর রহমান, পশ্চিম আগারগাও এর মোঃ শাকিল কে মোট ৪৫ হাজার টাকা জরিমানা ধার্য করেন। এছাড়া উক্ত মোবাইল কোর্ট ইসলামী ফাউন্ডেশন মোড়, আগারগাঁও ঢাকায় গাড়ী হতে নিঃসরিত ধোয়ার মাত্রা পরীক্ষা করে মাত্রাতিরিক্ত ক্ষতিকর ধোঁয়া দ্বারা পরিবেশ দূষণের দায়ে ৪ টি গাড়ীকে মোট ৮ হাজার টাকা জরিমানা ধার্য করে।
এর মধ্যে তেতুলিয়া পরিবহনের ঢা.মে. ব ১১-৭৪৭১ নং গাড়ীটি অতি উচ্চমাত্রার(৯৮এইচএসইউ) ক্ষতিকর ধোঁয়া নির্গমণ করায় গাড়িটিকে জব্দ করে মেরামত/সংস্কারের জন্য তেতুলিয়া পরিবহনের লিঃএর শ্যামলী অংশের রোড ম্যানেজার আবু সাইদের জিম্মায় দেয়া হয় এবং গাড়ীটি মেরামত/সংস্কার করে পরিবেশ অধিদপ্তর ঢাকা গবেষণাগারে নির্গত ধোঁয়া পরীক্ষায় উত্তীর্ণ না হওয়া পর্যন্ত রাস্তায় চলাচলা নিষিদ্ধ করে আদেশ প্রদান করা হয় ।
উল্লেখ্য, নিয়মিত মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে এনফোর্সমেন্ট উইং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন্ স্থানে বায়ু তথা পরিবেশদূষনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে। পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের এক্সিকিউটিভ ম্যজিস্ট্রেট রোজিনা আক্তার বলেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচলকের নির্দেশে বায়ু তথা পরিবেশদূষণকারীদের বিরুদ্ধে অভিযান আরো জোরদার করা হবে।
এ মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এর পরিদর্শক জনাব মোঃ মির্জা আসাদুল কিবরীয়া।


এ ক্যটাগরির আরো খবর..