× Banner
সর্বশেষ
ব্র্যাক ব্যাংক বিক্রয় বিভাগের নারী কর্মীরা কেন সার্থক? আওয়ামী লীগ সরকারের বিতর্কিত চুক্তিতেই তেল নিচ্ছে বাংলাদেশ ফ্যামিলি কার্ড নিয়ে দুর্নীতির কোনো সুযোগ নেই – পরিকল্পনা প্রতিমন্ত্রী সংবিধান মেনেই এসেছি, সংবিধান মেনেই এগিয়ে যাবো- স্বরাষ্ট্রমন্ত্রী সক্ষমতা ও স্থিতিশীলতার একটি বড় পরীক্ষায় বর্তমান সরকার ঈদযাত্রা নিরাপদ-নির্বিঘ্ন করতে ঢাকা আহ্ছানিয়া মিশনের ৯ সুপারিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিজের উপদেষ্টার পদায়ন চান জামায়াত আমির সেচ সুবিধা নিশ্চিত করার মাধ্যমে কৃষি উৎপাদন বাড়াতে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে – বাণিজ্যমন্ত্রী অবৈধ ব্যবসার মাধ্যমে হয়েছেন কোটিপতি আরিফ’ গড়ে তুলেছেন আলিশন বাড়ি বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদারে আগ্রহী যুক্তরাজ্য

এক দলীয় শাসন ব্যবস্থায় শূন্যস্থান পূরণে জাতীয় পার্টির বিকল্প নেই

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০১৬

ঠাকুরগাঁও প্রতিনিধি: দেশ এখন এক দলীয় শাসন ব্যবস্থায় চলছে দেশের শূন্য স্থান পূরণের জন্য জাতীয় পার্টির কোনো বিকল্প নেই, বলেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী জিএম কাদের।

সোমবার বিকেলে ঠাকুরগাঁও জেলা পরিষদ মিলয়নাতনে জেলা জাতীয় পার্টির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি ওই কথাগুলো বলেন।

তিনি বলেন, মানুষ এখন ভোট প্রদানে আগ্রহ হারিয়ে ফেলছে। ভোটকেন্দ্রের যাওয়ার আগের ভোট প্রদান শেষ হয়ে যাচ্ছে। মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারছে না। মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে সরকার।

জিএম কাদের আরো বলেন, দেশে দমন-নির্যাতনের মাত্রা প্রতিনিয়ত বাড়ছে। পাকিস্তান আমলে আমাদের প্রতি যে বৈষম্য, বঞ্চনা ও অধিকার হরণ করা হয়েছিল-তা থেকে মুক্তির জন্যই স্বাধীনতাযুদ্ধ। যে দলটি সবসময় সংগ্রামের কথা বলত, যে দলটির নেতৃত্ব দিয়েছিলেন বঙ্গবন্ধু সেই দলটি আজ ক্ষমতায়। অথচ আজ আমরা কী দেখছি? বরং যেটুকু অর্জিত হয়েছিল তা থেকেও আমরা অনেক কিছু হারিয়ে ফেলছি।

তিনি বলেন, দারিদ্রের যাঁতাকলে এখনও আমরা পিষ্ঠ। মানুষের ভোটের অধিকার ও বাক স্বাধীনতাসহ অন্যান্য মৌলিক অধিকার প্রতিনিয়ত হরণ করা হচ্ছে। প্রশাসনের প্রতিটি স্তরে দুর্নীতি ক্যানসারের মত ছড়িয়ে পড়ছে, যা রাষ্ট্রযন্ত্রকে দ্রুত জনবিরোধী করে  তুলছে। আমাদের প্রত্যাশা অচিরেই পরিত্রাণ পাব, কারণ রাত যত গভীর হয় ভোরের আলো তত নিকটবর্তী হয়।

জেলা জাতীয় পার্টির সভাপতি এমএ করিমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন-জাতীয় প্রেসিডিয়াম সদস্য ও সাবেক এমপি হাফিজ উদ্দীন আহাম্মেদ, সংসদের বিরোধী দলীয় হুইপ আলহাজ শওকত চৌধুরী, জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম মহাসচিব ও জাতীয় যুবসংহতির সভাপতি রেজাউল ইসলাম ভূঁইয়া, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক রেজাউর রাজি স্বপন চৌধুরী প্রমুখ।

এসময় ঠাকুরগাঁওয়ের সাবেক পৌর চেয়ারম্যান এস এম সোলায়মান আলীসহ বিভিন্ন দলের দুই শতাধিক কর্মী জাতীয় পার্টিতে যোগদান করেন।

এর আগে অডিটোরিয়াম চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..