× Banner
সর্বশেষ
মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর কৃষি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশ-সারাওয়াকের কৌশলগত সহযোগিতার উদ্যোগ রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন, বেড়ছে তীব্রতা – নিয়ন্ত্রণে ৮ ইউনিট শার্শার বাগআচড়ায় অতিরিক্ত তেল মুজুদের দায়ে ট্যাস্ক ফোর্সের যৌথ অভিযান সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিত করতে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

প্রেমিকের বাড়িতে ৩দিন ধরে অনশন স্মৃতি রানীর, চেয়ারম্যান প্রমাণ লোপাটের কথা অস্বীকার

Kishori
হালনাগাদ: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২০
প্রমাণ লোপাট

নীলফামারীতে ফোন বন্ধ পেয়ে প্রেমিকের বাড়িতে এসে ৩দিন ধরে অনশন প্রেমিকা স্মৃতি রানীর। চেয়ারম্যানের প্রমাণ লোপাটের কথা অস্বীকার।
ঘটনাটি ঘটেছে নীলফামারী জেলার জলঢাকা উপজেলা শিমুলবাড়ী ইউনিয়নের দক্ষিন পাড়া গ্রামে।
দক্ষিন (চেয়ারম্যান পাড়া) গ্রামে গত ৩ দিন ধরে প্রতারণার শিকার এক কলেজ ছাত্রী
তার প্রেমিকের বাড়িতে অনশন করছে। প্রেমিকের মোবাইল ও ফেসবুক বন্ধ পেয়ে
স্মৃতি তার বাড়িতে আসে।  প্রেমিকার অবস্থানের কথা জানার পর থেকেই সে পলাতক। পরবর্তীতে তাকে আর খুঁজে পাওয়া যায়নি।
স্থানীয় ইউপি চেয়ারম্যান বা মেম্বাররা ঘটনার কথা জানলেও আজ তিনদিন থেকেও ,  কোনো পদক্ষেপ নেননি বলে দাবি প্রেমিকার। স্মৃতি আরো দাবী করে এই ঘটনার কথা জেনে স্থানীয় চেয়ারম্যান মোঃ হামিদুল ইসলাম তার ফোন নিয়ে নেয় এবং ১ দিন পর সব তথ্য প্রমাণ ডিলিট করে দিয়ে তারপর ফেরত দেয়।
চেয়ারম্যান মোঃ হামিদুল ইসলামকে এ বিষয়ে জিজ্ঞেস করলে তিনি বলেন সে বলতেই পারে আমি তার মোবাইল নিয়ে সব ডিলিট করে দিয়েছি কিন্তু তার এই অভিযোগ মিথ্যা। এ বিষয়ে আমি কিছু জানি না।
প্রেমিক গৌতম রায় (২৩) দক্ষিন (চেয়ারম্যানপাড়া) গ্রামের অজয় মাষ্টারের ছেলে। অত্র ইউনিয়নের শিমুলবাড়ী এস সি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। অনশনরত ওই কিশোরী স্থানীয় একটি কলেজের ছাত্রী। তার বাড়ি নওদাবস, বোড়াগাড়ী ইউনিয়নের একটি গ্রামে। ছেলের সাথে কথা বলে জানতে পারি যে তার সাথে তিন মাসের সম্পর্কে ছিলো।
এ দিকে মেয়ে স্মৃতি রানী বলেন, গৌতম রায়ের সাথে এক বছরের বেশি সম্পর্ক, তার সাথে অনেকবার শারিরীক সম্পর্ক হয়। কিন্তু বর্তমানে সে আমার সাথে যোগাযোগ বিছিন্ন করে এরিয়ে চলছে। তাই আমি গৌতমের বাড়ীতে আসছি। আপনারা ভেবে দেখুন কোন পর্যায়ে গেলে একটা এভাবে এসে পড়ে থাকে। আমি মরে গেলোও বাড়ী যাবো না।


এ ক্যটাগরির আরো খবর..