× Banner
সর্বশেষ
মন্ত্রী ফকির মাহবুব আনামের সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ নির্বাহী প্রকৌশলীদের সশরীরে উপস্থিত হয়ে চলমান সব কাজ যাচাই করার নির্দেশ ডিএনসিসি প্রশাসকের খেলোয়াড়দের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাস্তায় হাঁটার সময় মানুষ যেন আমাদের ব্লেম দিতে না পারে -ডিএনসিসি প্রশাসক ক্ষমতার চাকচিক্য ছাপিয়ে অসাধারণ হয়েও সাধারণ জীবন যাপন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সোমবার (৩০ মার্চ) রাশিফল ও রাশি অনুসারে আপনার জন্য পরামর্শ আজ ৩০ মার্চ সোমবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ইশতেহার বাস্তবায়নে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কর্মপরিকল্পনা প্রণয়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত জাপানি শিক্ষকদের মাধ্যমে ভাষা শিখবে বাংলাদেশিরা শিক্ষকদের নৈতিক ও পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে -শিক্ষামন্ত্রী

নওগাঁ-৬ আসনে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট ওমর ফারুক সুমনের মোটরসাইকেল শোভাযাত্রা 

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২০
আ'লীগের মনোনয়ন প্রত্যাশী

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনে উপ-নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট ওমর ফারুক সুমন মোটরসাইকেল  শোভাযাত্রা করেছেন।
আজ শুক্রবার রাণীনগর ও আত্রাই উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে এই শোভাযাত্রা করেন তিনি।
এদিন বিকেলে আত্রাই উপজেলায় তার নিজ বাড়ি রসুলপুর বটতলা থেকে কয়েক শত মোটরসাইকেল নিয়ে এ শোভাযাত্রা শুরু করেন। এরপর রসুলপুর থেকে সিংসাড়া হয়ে আত্রাই উপজেলা ও রাণীনগরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করেন। এ সময় থেমে থেমে পথ শোভা ও জনগনের সাথে কুশল বিনিময় করেন সাবেক সাংসদ ওহিদুর রহমানের ছেলে ও নওগাঁ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওমর ফারুক সুমন।
শোভাযাত্রাকালে অ্যাডভোকেট ওমর ফারুক সুমন জানান, আমি দীর্ঘ ৩০ বছর ধরে রাণীনগর-আত্রাই মানুষের সাথে মিলেমিশে তাদের সুখে-দুঃখে তাদের পাশে দাঁড়িয়েছি। আমি ছাত্র জীবন থেকে রাজনীতি করে আসছি। এলাকায় মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূল করে সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমি উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে দলীয় মনোনয়ন উত্তোলন করেছি।
তিনি বলেন, এলাকার সব চাইতে বড় যে সমস্যা প্রতি বছর বাঁধ ভেঙ্গে হাজার হাজার একর জমির ফসলহানীসহ কোটি কোটি টাকার ক্ষতি হয়। আমি মনোনয়ন পেলে নির্বাচিত হয়ে এই ক্ষতি রোধে আগে বাঁধ নির্মান কাজ করব। গত ২০১৮ সালে নির্বাচনে আমি এই আসন থেকে দলীয় মনোনয়ন তুলেছিলাম। আমি বিশ্বাস করি যদি তৃণমূলের জনপ্রিয়তার ভিত্তিতে মনোনয়ন দেয়া হয় তাহলে এবার মাননীয় প্রধানমন্ত্রী আমাকে বঞ্চিত করবেন না।
তিনি দাবি করে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাকে মনোনয়ন দেন তাহলে বিপুল ভোটে জয়লাভ করে সরকারকে এ আসন উপহার দিতে পারবো।
উল্লেখ্য, গত ২৭ জুলাই এই আসনের এমপি ইসরাফিল আলম মারা গেলে আসনটি শুন্য হয়। ইতি মধ্যে মনোনয়ন পেতে ৩৪ জন মনোনয়ন প্রত্যাশী আওয়ামী লীগের দলীয় মনোনয়ন উত্তোলন করেছেন। নির্বাচন কমিশন থেকে আগামী ১৭ অক্টোবর নির্বাচনের দিন ধার্য করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..