× Banner
সর্বশেষ
ভ্যালু-বেইজড শিক্ষা, কমিউনিটি সম্পৃক্ততা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ-প্রাথমিক শিক্ষার নতুন অগ্রাধিকার -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী প্রবাসীদের জন্য হয়রানীমুক্ত বিমান সেবা নিশ্চিতে আমরা বদ্ধ পরিকর -বিমান মন্ত্রী ২০২৭ সালের হজে বিমান ভাড়া কমলো ২৪ হাজার ৮৩০ টাকা লক্ষ্মীপুরে সড়ক সংস্কার কাজে দায়িত্বে অবহেলায় ৪ পৌর কর্মকর্তাকে শোকজ প্রবাসী কার্ডধারীদের জন্য ভূমিসেবা সহজ করার নির্দেশ ভূমিমন্ত্রীর  গৃহবধু লামিয়া আত্মহত্যার প্ররোচনার মামলায় শ্বশুর ও দুই ননদ গ্রেফতার ফ্রান্স বাংলাদেশের নির্ভরযোগ্য ও বন্ধুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী ঐক্যবদ্ধ বাংলাদেশ ও মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়ার বিকল্প নেই  -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আগৈলঝাড়ায় নতুন ইউএনও’র সঙ্গে প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় পরিচ্ছন্নতা কর্মীদের আরও দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে -এলজিআরডি প্রতিমন্ত্রী

ঠাকুরগাঁওয়ে ভয়াবহ অগ্নিকান্ডে ৯টি পরিবার খোলা আকাশের নীচে

admin
হালনাগাদ: সোমবার, ১১ জানুয়ারী, ২০১৬

আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানার অর্ন্তগত ২নং আখানগর ইউনিয়নের মধ্য ঝাড়গাঁ এলাকায় শুক্রবার দিবাগত রাত সোয়া এগারোটার দিকে এক মারাত্বক অগ্নিকান্ড ঘটে। এতে কেউ হতাতত না হলেও আগুনের লেলিহান শিখায় পুরোপুরি ভস্মিভূত হয়েছে ৯টি পরিবারের প্রায় ২১টি ঘর ও ঘরের মালামাল।তবে আগুনের উৎপত্তি কিভাবে হয়েছে তা সূনির্দিষ্টভাবে কেউ বলতে পারেনি।

সরেজমিনে গিয়ে জানা যায়, আগুন প্রথমে দবিরুলের ঘর থেকে শুরু হয় এবং মুহুর্তের মধ্যে তা আশে-পাশের চারদিকে ছড়িয়ে পড়ে।স্থানীয়ভাবে আগুন নেভানোর সকল প্রচেষ্টাই ব্যর্থ হয়।অপরদিকে ফায়ার সার্ভিসের গাড়ী কুয়াশার কারণে ঘটনাস্থলে পৌঁছতে বিলম্ব করে।এর আগেই সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্থ দবিরুল পেশায় একজন দিনমজুর।তার হালের বলদের পিছনের অংশ পুড়ে যায় এবং তার পরিবারে পৃথকভাবে থাকা ছেলে,মা ও ভাইদের মোট ৬সদস্যের ৬টি ঘরের কিছুই রক্ষা করতে পারেনি।তাদের ঘরের পাশে খলিলুর রহমান ও দেলোয়ার রহমানের ঘর আংশিক পুড়ে যায়।এতে ঐ পরিবারের আসবাবপত্রসহ আনুমানিক ৪লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়।

আরেক ক্ষতিগ্রস্ত পরিবারের কর্তা হাজী মোহাম্মদ মোশারফ বলেন,আমি প্যারালাইসেসের রোগী, আমি শুধু চেয়ে চেয়ে দেখলাম আগুন কিভাবে আমার পরিবারের সবকিছু কেড়ে নিল। আমাদের ৫টি ঘরের দুটি ফ্রিজ,১টি ডিসকভার১০০সিসি মটরসাইকেল,২টি সোফা সেট,৫টি শোয়ার খাট,জমির দলিলাদি,আলমারি এমনকি পবিত্র কোরআন শরীফসহ ঘরের সমস্ত কিছু পুরে ছাই হয়ে গেছে। আমরা শুধু পরনের কাপড় ছাড়া কিছুই রক্ষা করতে পারিনি এবং আমাদের পরিবারের ৫০ লক্ষাধিক টাকার মালামাল ক্ষতিসাধন হয়েছে।

গতকাল রাতে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্থ পরিবারের নারী-শিশুসহ সকলে এখন খোলা আকাশের নীচে বাস করছে। তবে এখন পর্যন্ত সরকারিভাবে ক্ষতিগ্রস্থদের মাঝে কোন ধরণের সহায়তা প্রদান করা হয়নি।ক্ষতিগ্রস্থ পরিবারগুলো তাকিয়ে আছে এখন সরকারি সাহায্য সহযোগিতার আশায়।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ শাহরিয়ার।


এ ক্যটাগরির আরো খবর..