× Banner
সর্বশেষ
১৫ বছর পর ন্যায়বিচার, স্কুলছাত্রীকে ধর্ষণ; ৩ আসামির আমৃত্যু, তিনজনের যাবজ্জীবন জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত – মির্জা ফখরুল হঠাৎ ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা আর্জেন্টিনার ফাইনাল উপলক্ষে কোটালীপাড়ায় গরু জবাই করে বিশাল ভোজ ‎জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত খুলনা ও সাতক্ষীরা উপকূলের মানুষ ; বাড়ছে নারীদের রোগবালাই  ‘শাসন নয়, সেবক হতে হবে’, সরকারি কর্মকর্তাদের রাজনৈতিক পক্ষপাতমুক্ত থাকার তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উলটে নিহত ১, আহত ৬ যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনকারীদের দূতাবাসের জরুরি বার্তা শাপলা চত্বর হত্যা মামলা; তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে ২০২২ বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, এবার খরচ প্রায় শূন্য – তথ্যমন্ত্রী

পরিবেশ দূষণের দায়ে ২ টি কারখানাকে ৮ লক্ষ টাকা জরিমানা সহ বন্ধ করেছে পরিবেশ অধিদপ্তর

Dutta
হালনাগাদ: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০
জরিমানা সহ বন্ধ

পরিবেশ অধিদপ্তর অভিযান চালিয়ে ঢাকা উত্তরখানের নেহা এন্টারপ্রাইজ (ব্যাটারী কারখানা), কে ৬ লক্ষ টাকা এবং সেভেন ওয়ান প্লাস্টিক ইন্ডাট্রিজ লিঃ ২ লক্ষ টাকা জরিমানা করেছে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার মাধ্যমে অবৈধ কারখানা দুটির উৎপাদনও বন্ধ করে দেয়া হয়েছে।
পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ এর নেতৃত্বে আজ ঢাকা মহানগর, উত্তরখানের বেপারীপাড়া এলাকায় নদী দূষণ ও দখলের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে পরিবেশগত ছাড়পত্রবিহীন এবং তরল বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) বিহীন ব্যাটারী তৈরীর কারখানা ও প্লাস্টিক রিসাইক্লিং কারখানার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে এ জরিমানা করা হয়।
অভিযান পরিচালনাকালে পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তর, ঢাকার মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ জানান, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় দূষণকারী শিল্প প্রতিষ্ঠানের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে।এ অভিযানে তাঁকে সার্বিক সহযোগিতা করেন পরিবেশ অধিদপ্তর ঢাকা মহানগর কার্যালয়ের সহকারী পরিচালক সাইফুল আশ্রাব পরিবেশ অধিদপ্তর, মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এর পরিদর্শক মোঃ মির্জা আসাদুল কিবরিয়া। এছাড়া আইন শৃঙ্খলা রক্ষায় ডিএমপির রিজার্ভ পুলিশ ফোর্স সহযোগিতা করেন।
উল্লেখ্য, পরিবেশগত ছাড়পত্রবিহীন এ সকল ব্যাটারী কারখানা হতে সৃষ্ট এসিড মিশ্রিত ঝুঁকিপূর্ণ তরল বর্জ্য এবং প্লাস্টিক রিসাইক্লিং কারখানা হতে সৃষ্ট স্লাজ মিশ্রিত অপরিশোধিত ঝুঁকিপূর্ণ তরল বর্জ্য ড্রেনের মাধ্যমে অপরিশোধিত অবস্থায় তুরাগ নদীতে নির্গমনের মাধ্যমে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা হিসাবে ঘোষিত তুরাগ নদীকে ব্যপকভাবে দূষিত করছিল।মহামান্য হাইকোর্ট বিভাগের আদেশে তুরাগ নদীকে জীবন্ত সত্তা/আইনি সত্তা হিসাবে ঘোষণা করে সংশ্লিষ্ট অধিদপ্তরকে এ নদী দূষণ ও দখলমুক্ত রাখার নির্দেশ দিয়েছেন । অবৈধ কারখানাসমূহ বন্ধ করলে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেন।


এ ক্যটাগরির আরো খবর..