× Banner
সর্বশেষ
১৫ বছর পর ন্যায়বিচার, স্কুলছাত্রীকে ধর্ষণ; ৩ আসামির আমৃত্যু, তিনজনের যাবজ্জীবন জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত – মির্জা ফখরুল হঠাৎ ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা আর্জেন্টিনার ফাইনাল উপলক্ষে কোটালীপাড়ায় গরু জবাই করে বিশাল ভোজ ‎জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত খুলনা ও সাতক্ষীরা উপকূলের মানুষ ; বাড়ছে নারীদের রোগবালাই  ‘শাসন নয়, সেবক হতে হবে’, সরকারি কর্মকর্তাদের রাজনৈতিক পক্ষপাতমুক্ত থাকার তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উলটে নিহত ১, আহত ৬ যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনকারীদের দূতাবাসের জরুরি বার্তা শাপলা চত্বর হত্যা মামলা; তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে ২০২২ বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, এবার খরচ প্রায় শূন্য – তথ্যমন্ত্রী

চাকরি দেওয়ার নামে আড়াই কোটি টাকা নেওয়ায় কথিত মিডিয়ার মালিক গ্রেফতার

Kishori
হালনাগাদ: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০
চাকরির নামে প্রতারনা;

অনুমোদনহীন নিউজ ২১ টিভি এবং এবি চ্যানেল টিভি চ্যানেল ও পত্রিকার সাইনবোর্ড ব্যবহার করে ১০ থেকে ১২টি সরকারি প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার প্রলোভনে প্রায় এক হাজার বেকার যুবকের কাছ থেকে আড়াই কোটি টাকা হাতিয়ে নিয়েছে চক্রটি। ‘নিউজ ২১ টিভি’ এবং ‘এবি চ্যানেল’-এর মালিক মো. শহিদুল ইসলাম ও ‘সাপ্তাহিক সময়ের অপরাধচক্র’-এর মালিক আমেনা খাতুনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

১ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানীর মগবাজার ও পুরানা পল্টনে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

এ প্রসঙ্গে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু বলেন, অনুমোদনহীন টিভি চ্যানেল ও পত্রিকার সাইনবোর্ডে স্বাস্থ্য বিভাগ, কারিগরি ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, মুগদা জেনারেল হাসপাতাল, বিআইডাব্লিউটিএ ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোতে চাকরি দেওয়ার নামে প্রতারণা করে চক্রটি এক হাজার বেকার যুবকের কাছ থেকে প্রায় আড়াই কোটি টাকা হাতিয়ে নিয়েছে। সরকারি ওই প্রতিষ্ঠানগুলোতে যখন আসল নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হতো, তখন চক্রটি তাদের অফিসের ঠিকানা দিয়ে নিজেদের মতো করে বিজ্ঞপ্তি দিত। তাদের দালাল নেটওয়ার্কের মাধ্যমে বেকার যুবকদের টার্গেট করত। এমনকি তারা স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের যুগ্ম সচিবের সিল জালিয়াতি করে নিয়োগপত্র দিত।

পলাশ কুমার বসু আরো বলেন, ব্রাই অ্যাসোসিয়েট লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের প্যাডে তারা নিয়োগ বিজ্ঞপ্তিগুলো দিত। কিন্তু এই নামে কোনো প্রতিষ্ঠান নেই। সাপ্তাহিক সময়ের অপরাধচক্রের অফিস থেকেই এই প্রতারণামূলক কার্যক্রম চালানো হতো এবং ভুক্তভোগীরা টাকা লেনদেন করেছেন এই অফিসেই।

অভিযানে র‌্যাব সদস্যরা দেখতে পান, তাদের অফিসের ডায়েরিতে লেখা কবে কার কাছ থেকে কত টাকা নিয়েছে।

কারো কাছ থেকে চার লাখ, তিন লাখ, আবার কারো কাছ থেকে দুই লাখ টাকা হাতিয়ে নিয়েছে চক্রটি।

সাপ্তাহিক সময়ের অপরাধচক্রের সারা দেশের বিভাগ, জেলা ও উপজেলার অফিসে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখানে ৫৭০ জনকে নিয়োগ দেওয়া হবে বলে উল্লেখ আছে। অথচ বিভাগ, জেলা ও উপজেলায় তাদের কোনো অফিস নেই। এটি মূলত প্রতারণামূলক বিজ্ঞপ্তি। তারা এই চাকরির বিজ্ঞপ্তি দেখিয়ে সারা দেশ থেকে বেকার যুবকদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..