× Banner
সর্বশেষ
কোটালীপাড়া ভেজাল গুড় তৈরীর অপরাধে এক ব্যক্তির ৫০ হাজার টাকা জরিমানা পাইকগাছায় চৈত্রের শেষে পৌষের আবহ, ঘন কুয়াশায় ঢাকা পড়ল প্রকৃতি ৯ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে ৫ তলা বিশিষ্ট উপজেলা কমপ্লেক্স ভবন-বিদ্যুতের কারণে আটকিয়ে আছে হস্তান্তর প্রক্রিয়া সবার জন্য ইন্টারনেট নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের আহ্বান ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর প্রচন্ড গরমে তেল পাম্পগুলোর লম্বা লাইনের মানুষকে সরবত পান করালেন যুবদল নেতা ইমদাদুল হক ইমদা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করা হবে – এস এম জিলানী বেনাপোল পৌরসভার মেয়র হিসাবে আবু তাহের ভারতকে দেখতে চায় পৌরবাসি মাদারীপুরে গ্যাস সিলিন্ডারের গোডাউনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা আদায় মাদারীপুরে বাসচাপায় কিশোরের মৃত্যু, মেলেনি পরিচয় হিসাববিজ্ঞানীদের কৌশলগত উপদেষ্টা হিসেবে গড়ে ওঠার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর

করোনার প্রভাবে চরম বিপর্যয়ে বগুড়ার ফাউন্ড্রি শিল্প

Kishori
হালনাগাদ: রবিবার, ৩০ আগস্ট, ২০২০
বগুড়ার ফাউন্ড্রি শিল্প

করোনার প্রভাবে চরম বিপর্যয়ের মুখে পড়েছে বগুড়ার ফাউন্ড্রি শিল্প। একই কারণে প্রয়োজনীয় কাঁচামাল সংকটে কারখানাগুলো। মালিকরা বলছেন, এতে পণ্য উত্পাদন ও বিক্রিতে নেমে এসেছে ধস। আর টানা লোকসানে বন্ধ হয়ে গেছে অনেক কারখানা। এ অবস্থায় সরকারের সহযোগিতা চান ব্যবসায়ীরা।

জাহাজ ভাঙা লোহা গলিয়ে ছাঁচে নতুন কৃষি যন্ত্রাংশ গড়ছে ফাউন্ড্রি শিল্প। ফাউন্ড্রির এই যন্ত্রাংশে পূর্ণাঙ্গ যন্ত্রে রূপ দিচ্ছে ওয়ার্কশপ। ৫০ হাজার লোকের কর্মসংস্থানের বগুড়ার কৃষি যন্ত্রপাতি ও ফাউন্ড্রি শিল্প করোনা-পরবর্তী এখন উত্তরণের পথ খুঁজছে। ব্যবসায়ীরা জানান, করোনার শুরু থেকে অর্থাৎ মার্চ মাস থেকে বগুড়ার এই শিল্পে চলছে মন্দা পরিস্থিতি। এখন পরিস্থিতি আগের চেয়ে কিছুটা ভালো হলেও মন্দাভাব কাটেনি।

বগুড়া শহরের গোহাইল রোড, রেলওয়ে মার্কেট, জেলা পরিষদ মার্কেটসহ কয়েকটি এলাকায় শুধু কৃষি যন্ত্রাংশ তৈরি ও বিক্রির বিশাল বাজার গড়ে উঠেছে। রাজধানী ঢাকাসহ দেশের অন্যান্য জেলার শত শত ব্যবসায়ী কৃষি যন্ত্রাংশ ও যন্ত্র কিনতে আসেন। বগুড়ায় প্রায় ১০০ ফাউন্ড্রি ও এক হাজারের বেশি ওয়ার্কশপ রয়েছে।

বগুড়া ফোরাম অব অ্যাগ্রো মেশিনারিজ ম্যানুফ্যাকচারিং অ্যান্ড প্রসেসিং জোনের সহসভাপতি আহসান হাবিব বলেন, ‘বিগত পাঁচ মাসে করোনা পরিস্থিতির কারণে দেশের সম্ভাবনাময় এই খাতে কমপক্ষে হাজার কোটি টাকা লোকসান হয়েছে। এই পেশার সঙ্গে জড়িত শ্রমিকরা কাজ না পেয়ে পেশা পরিবর্তন করে অন্য পেশায় চলে গেছে। যার কারণে পাঁচ মাস পর এখন কারখানা খুলেও শ্রমিকের অভাবে উত্পাদন ও বিপণন বিঘ্ন হচ্ছে।’

বগুড়া রেলওয়ে মার্কেটে বিভিন্ন কারখানায় তৈরি করা হয় সেচপাম্প, ধান ও গম মাড়াই যন্ত্র, ভুট্টা মাড়াই যন্ত্র, ডিজেল ইঞ্জিনের পিস্টন ও লাইনার, ইঞ্জিন ও মেশিনের খুচরা যন্ত্রাংশ, পাওয়ার টিলার, সার, কম্বাইন্ড হার্ভেস্টর, ট্রাক্টর, বীজ, কীটনাশক স্পেয়ার, ডাইকাস্টিং, সোলার প্যানেল, অটোরাইস মেশিন, ওয়াটার পাম্প, ডেইরি ইকুইপমেন্ট ও কেমোডিটি ফুড মেশিন ইত্যাদি। আর সেগুলো সারা দেশে সরবরাহ করা হয়। এমনকি ভারতের সাতটি রাজ্যে পাওয়া যাচ্ছে বাংলাদেশি ফাউন্ড্রি পণ্য। তবে সেগুলো বাংলাদেশের মোড়কে নয়, ওই দেশের কম্পানির মোড়কে বিক্রি হচ্ছে। এতে সরকারি রাজস্ব হারানোর পাশাপাশি দেশীয় পণ্যের স্বত্ব ও ব্র্যান্ড হারাচ্ছে।

মেশিনারি কারখানার একাধিক মালিক অভিযোগ করেন, করোনা পরিস্থিতির কারণে দেশের সম্ভাবনাময় এই খাতটি ধ্বংস হয়ে গেছে। বেচা-বিক্রি নেমে এসেছে শূন্যের কোঠায়। তাঁরা বলেন, তাঁদের অধিকাংশ ক্রেতা বাকিতে মাল কিনে পরবর্তী সময় পরিশোধ করে ফের মাল ক্রয় করেন। কিন্তু করোনার কারণে গত মার্চ মাস থেকে বাকি পরিশোধ করা হয়নি। মূলধন আটকে গেছে হাজার কোটি টাকা। কিন্তু বিপরীতে ব্যাংকঋণের সুদ তাঁদের ঠিকই দিতে হচ্ছে।

হাবিব অ্যাগ্রো ফার্ম অ্যান্ড মেশিনারির মালিক আহসান হাবিব বলেন, ‘ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে হাতে গোনা দুই-তিনজন ব্যাংক থেকে সর্বোচ্চ তিন থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত প্রণোদনা পেয়েছে। আগামী এক বছর এই প্রণোদনার ৪ শতাংশ সুদ ব্যাংক নেবে। কিন্তু আগের যে বড় অঙ্কের ব্যাংকঋণ রয়েছে সেটার সুদ যথানিয়মেই পরিশোধ করতে হবে, যা তাদের সংকটে ফেলেছে।’

বগুড়া চেম্বার অব কমার্সের সহসভাপতি মাহফুজুর রহমান রাজ বলেন, ‘ফাউন্ড্রি ও কৃষি যন্ত্রপাতি শিল্প অনেক সম্ভাবনাময় খাত। ঋণ জটিলতা ও নিজস্ব জায়গার অভাবে অনেকটা খুঁড়িয়ে চলছে এই শিল্প। করোনা আসার পর এই সমস্যা আরো জটিল হয়েছে। আমরা চেম্বারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে এ ব্যাপারে সরকারি সহযোগিতা নিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছি। কারণ সহযোগিতা পেলেই কেবল দেশীয় এই শিল্প বেড়ে উঠবে।’

শহরের রেল মার্কেটের ভাই ভাই মেশিনারিতে গিয়ে দেখা গেছে, কোনো ক্রেতা নেই। তাঁরা জানান, করোনার পর সীমিত আকারে কারখানা ও শোরুমগুলো খুলেছে ঠিকই, কিন্তু ক্রেতা আসছে না। পাইকাররা আসছে না বকেয়া পরিশোধের ভয়ে। টানা পাঁচ মাস বন্ধ থাকার পর এখন বেচা-বিক্রি এভাবে চলতে থাকলে পথে বসতে হবে বলে জানান তাঁরা।


এ ক্যটাগরির আরো খবর..