× Banner
সর্বশেষ
সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান শুরু-পাঠ করাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় পা‌কিস্তানের মন্ত্রী সংসদ এলাকায় নিরাপত্তা জোরদার, ১২ প্লাটুন বিজিবি মোতায়েন অন্তর্বর্তীকালীন শাসনের অবসান, প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন তারেক রহমান নব নির্বাচিত সংসদ সদস্যদের শপথ আজ সকাল ১০টায় আজ ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৭ ফেব্রুয়ারি পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার বিদায়ী ভাষণ আর্থিক খাতে কাঠামোগত সংস্কার এনেছি – প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে ভাষণ প্রধান উপদেষ্টার – হার জিতই হলো গণতন্ত্রের সৌন্দর্য

হরিণাকুন্ডুতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত

Dutta
হালনাগাদ: শনিবার, ২৯ আগস্ট, ২০২০
হরিণাকুন্ডুতে সংঘর্ষ

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥  সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার ছোটভাদড়া গ্রামের দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। শনিবার সকালে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে ওই গ্রামের আব্দুর রশিদ ও আব্দুল লতিফ লতা’র বিরোধ চলে আসছিল।

শুক্রবার রাতে আব্দুর রশিদের সমর্থক নাজমুল ও লতা’র সমর্থক সবুজের তুচ্ছ বিষয় নিয়ে বাক-বিতন্ডা হয়। এরই জের ধরে শনিবার সকালে উভয় পক্ষের লোক দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল ভর্তি করা হয়েছে।

হরিণাকুন্ডু থানার ওসি আব্দুর রহিম মোল্লা বলেন, ছোটভাদড়া গ্রামে একটি ঘটনা ঘটেছে। কোন আহতের খবর পায়নি। পরিস্থিত বর্তমানে স্বাভাবিক রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..