× Banner
সর্বশেষ
শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় পা‌কিস্তানের মন্ত্রী সংসদ এলাকায় নিরাপত্তা জোরদার, ১২ প্লাটুন বিজিবি মোতায়েন অন্তর্বর্তীকালীন শাসনের অবসান, প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন তারেক রহমান নব নির্বাচিত সংসদ সদস্যদের শপথ আজ সকাল ১০টায় আজ ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৭ ফেব্রুয়ারি পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার বিদায়ী ভাষণ আর্থিক খাতে কাঠামোগত সংস্কার এনেছি – প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে ভাষণ প্রধান উপদেষ্টার – হার জিতই হলো গণতন্ত্রের সৌন্দর্য সৌধিতে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের একই পরিবারের ৫ জন নিহত

২০২০ সালের মধ্যেই করোনা ধ্বংস করার ঘোষণা মার্কিন প্রেসিডেন্টের

Kishori
হালনাগাদ: শনিবার, ২৯ আগস্ট, ২০২০
করোনা ধ্বংস করার ঘোষণা

আমেরিকার জিনিয়াস বিজ্ঞানীরা রেকর্ড সময়ে প্রতিষেধক তৈরি করে ফেলবে। এ বছর শেষ হওয়ার আগেই নিরাপদ ও কার্যকরী ভ্যাকসিন হাতে পাব আমরা। আর তার পর ধ্বংস হবে ভাইরাস।’’ বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গতকাল শুক্রবার রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী মনোনীত হওয়ার পরে মঞ্চে দাঁড়িয়ে তিনি একথা বললেন।

সারাবিশ্বে প্রায় আড়াই কোটি মানুষে করোনা সংক্রমণ। মৃতের সংখ্যা ৮ লাখ ৪০ হাজার ছাড়িয়েছে। ৬০ লাখের উপরে করোনা-সংক্রমণ শুধু আমেরিকাতেই। মারা গেছেন ১ লাখ ৮৬ হাজার মানুষ। এই পরিস্থিতিতে টলমল ট্রাম্পের আসন। সামনেই প্রেসিডেন্ট নির্বাচন। পরিস্থিতি সামলাতে শাসক দলের ‘ব্যর্থতাই’ বিরোধীদের অন্যতম এজেন্ডা।

ট্রাম্প যতই বিজ্ঞানীদের মহান বলুন না কেন, তাদের কোনও পরামর্শই মানছেন না। গতকাল রিপাবলিকান ভোট-মঞ্চে দাঁড়িয়ে ট্রাম্প যখন বলছেন, ‘‘বিজ্ঞান, বাস্তব ও তথ্য, এই তিনটি বিষয়কে মাথায় রেখে আমরা করোনার বিরুদ্ধে লড়ছি,’’ তখনও তার মুখে মাস্ক নেই। মঞ্চের সামনে উপস্থিত ছিলেন ট্রাম্পের অন্তত দেড় হাজার সমর্থক। দল নেতার মতো তাদেরও বেশির ভাগের মুখে মাস্ক নেই। তারা গায়ে-গা ঘেঁষে বসেছেন।


এ ক্যটাগরির আরো খবর..