× Banner
সর্বশেষ
রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জামায়াতে আমিরের প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে ভোট দিলেন তারেক রহমান দেশের সবচেয়ে ব্যয়বহুল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আজ ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ১১ দলীয় জোট প্রার্থী ভোটারদের মাঝে টাকা বিতরণ করছেন: শামা ওবায়েদ ভোটকেন্দ্রে দায়িত্বরত পুলিশ সদস্যদের পোশাকে গোপন ক্যামেরা ফরিদপুর-২ এ ভোটের আগে উত্তেজনা, সংবাদ সম্মেলনে গুরুতর অভিযোগ ১১ জোট প্রার্থীর ভোটের আগের দিন দোয়া-মোনাজাতে জাপা প্রার্থী রায়হান জামিল

ব্যক্তিগত সতর্কতা ও পরিচ্ছন্নতা করোনা থেকে সুরক্ষা দিতে পারে -পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২০
বীর বাহাদুর উশৈসিং

বান্দরবান: করোনা ভাইরাস একটি বৈশ্বিক মহামারি। করোনা ভাইরাস ঠেকানোর এখন পর্যন্ত কার্যকর কোনো উপায় বের হয়নি। ব্যক্তিগত সতর্কতা, পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য বিধি মেনে চললে করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়া যেতে পারে। বলেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

মন্ত্রী আজ বান্দরবান শহর পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে করোনা ভাইরাস প্রতিরোধে ব্লিচিং পাউডার মিশানো পানি ছিটানো এবং গরিব রোগীদের জন্য অক্সিজেন সেবা প্রদান কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্ততায় এসব কথা বলেন।

বীর বাহাদুর আরো বলেন, ভাইরাস প্রতিরোধে সবচেয়ে বড় প্রতিষেধক হলো পরিষ্কার-পরিচ্ছন্নতা অবলম্বনের মাধ্যমে নিজেকে জীবাণুমুক্ত রাখা। বর্তমান পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতার দিকে সবাইকে দৃষ্টি দিতে হবে। করোনাকালীন প্রথম থেকে বান্দরবান পৌরসভা জীবাণুনাশক ছিটানো-সহ পরিষ্কার-পরিচ্ছন্নতায় যে গুরুত্ব দিয়েছে তা অব্যাহত রাখার আহ্বান জানান মন্ত্রী।

এ সময় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা, অতিরিক্ত জেলা প্রশাসক শফিউল আলম, অতিরিক্ত পুলিশ সুপার রেজা সারোয়ার, পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য কাজল কান্তি দাশ-সহ ব্যবসায়ী নেতৃবৃন্দ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

এর আগে মন্ত্রী বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান জেলা ইউনিটের উদ্যোগে শিশু একাডেমি মোড়ে স্থাপিত এলইডি স্ক্রিন উদ্বোধন করেন।


এ ক্যটাগরির আরো খবর..