× Banner
সর্বশেষ
১৫ বছর পর ন্যায়বিচার, স্কুলছাত্রীকে ধর্ষণ; ৩ আসামির আমৃত্যু, তিনজনের যাবজ্জীবন জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত – মির্জা ফখরুল হঠাৎ ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা আর্জেন্টিনার ফাইনাল উপলক্ষে কোটালীপাড়ায় গরু জবাই করে বিশাল ভোজ ‎জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত খুলনা ও সাতক্ষীরা উপকূলের মানুষ ; বাড়ছে নারীদের রোগবালাই  ‘শাসন নয়, সেবক হতে হবে’, সরকারি কর্মকর্তাদের রাজনৈতিক পক্ষপাতমুক্ত থাকার তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উলটে নিহত ১, আহত ৬ যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনকারীদের দূতাবাসের জরুরি বার্তা শাপলা চত্বর হত্যা মামলা; তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে ২০২২ বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, এবার খরচ প্রায় শূন্য – তথ্যমন্ত্রী

বাঘারপাড়ার সাবেক মেয়র খলিলের সাজা বহাল, আত্মসমর্পণের নোটিশ

Dutta
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২০
মেয়র খলিলের সাজা বহাল

আবুল কালাম আজাদ, যশোর: যশোরের বাঘারপাড়া পৌরসভার সাবেক মেয়র খলিলুর রহমানের ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মামলার সাজা বহাল রেখে আপিল খারিজ করে দিয়েছে হাইকোর্ট। আত্মসমর্পণ করতে বৃহস্পতিবার আইনজীবীর মাধ্যমে খলিলুর রহমানকে নোটিশ দেয়া হয়েছে। বিষয়টি  নিশ্চিত করেছেন দুদক যশোরের পাবলিক প্রসিকিউটর (পিপি) সিরাজুল ইসলাম।
তিনি জানান, ২০১৬ সালের ২আগস্ট যশোরের স্পেশাল ট্রাইব্যুনাল জজ আদালতের তৎকালিন বিচারক এক রায়ে আসামি খালিলুর রহমানকে দুই বছর সশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের কারাদন্ডের আদেশ দেন। বর্তমানে সাজাপ্রাপ্ত খালিলুর রহমান জামিনের আছেন। খলিলুর বাঘাপাড়া পৌরসভার প্রথম নির্বচিত মেয়র ও দোহাকুলা গ্রামের মৃত সুফি আবু দাউদ হোসেনর ছেলে।
জানা যায়, বাঘারপাড়ার দোহাকুলা গ্রামের মৃত আমির আলী বিশ্বাসের ছেলে মশিয়ার রহমান একজন ব্যবসায়ী। তিনি দোহাকুলা বাজারের উত্তরপাশে নদীর পাড়ে খাস জমি বন্দোবস্ত দিয়ে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসাছিলেন। জমির পরিমান ছিল ১০ বর্গমিটার। ২০১০ সালের ১৬ জানুয়ারি রাতে খলিলুর রহমান কয়েকজন অপরিচিত লোক নিয়ে তার ব্যবসা প্রতিষ্ঠান ভেঙ্গে গুড়িয়ে দেন। ২১ জানুয়ারি রাতে তিনি জমিতে প্রাচীর দিয়ে দখল নিয়ে নেন।
এ ব্যাপারে থানায় অভিযোগ দিলে পুলিশ তা গ্রহন করেনি। এরপর ২৪ জানুয়ারি তিনি দুদক যশোরে অভিযোগ দেন। দুদক কোন ব্যবস্থা না নেয়ায় ২৬ জানুয়ারি  যশোর  জেলা ও দায়রা জজ আদালতে একটি দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে একটি পিটিশন মামলা করেন মশিয়ার রহমান। অভিযোগটি গ্রহণ করে দুর্নীতি দমন কমিশন ঢাকাকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের আদেশ দেন বিচারক।
এ অভিযোগের তদন্ত শেষে ঘটনার সাথে জড়িত থাকায় খলিলুর রহমানাকে অভিযুক্ত করে আদলতে প্রতিবেদন জমা দেন তদন্তকারী কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের সহকারি পরিচালক আমিনুর রহমান। মামলাটি পরবর্তীতে চার্জ গঠন করে স্বাক্ষ্য গ্রহন শুরু হয়।
দীর্ঘ স্বাক্ষ্য গ্রহন শেষে আসামি খলিলুর রহমানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে দুই বছর সশ্রম কারাদন্ড, ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের কারাদন্ডের আদেশ দেন।
আদালতে উপস্থিত সাজাপ্রাপ্ত খলিলুর রহমানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন বিচারক। এরপর সাজাপ্রাপ্ত খলিলুর রহমান যশোর স্পেশাল জজ আদালতের দেয়া সাজার বিপক্ষে হাইকোর্টে আপিল করেন। যার নম্বর ৭০৪৩৯/২০১৬। আপিল বিভাগ মামলার র্পণাঙ্গ শুনানি শেষে ২০১৯ সালের ২১ অক্টোবর বিচারক মো. শওকত হোসাইন এক রায়ে পূর্বের সাজা বহাল রেখে আপিল খারিজ করে দেন।
এ আদেশ যশোর আদালতে এসে পৌঁছালে বৃহস্পতিবার সাজাপ্রাপ্ত খালিলুর রহমানকে আদালতে আত্মসমর্পণ করাতে তার আইনজীবীকে নোটিশ দেয়া হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..