× Banner
সর্বশেষ
কোটালীপাড়া ভেজাল গুড় তৈরীর অপরাধে এক ব্যক্তির ৫০ হাজার টাকা জরিমানা পাইকগাছায় চৈত্রের শেষে পৌষের আবহ, ঘন কুয়াশায় ঢাকা পড়ল প্রকৃতি ৯ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে ৫ তলা বিশিষ্ট উপজেলা কমপ্লেক্স ভবন-বিদ্যুতের কারণে আটকিয়ে আছে হস্তান্তর প্রক্রিয়া সবার জন্য ইন্টারনেট নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের আহ্বান ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর প্রচন্ড গরমে তেল পাম্পগুলোর লম্বা লাইনের মানুষকে সরবত পান করালেন যুবদল নেতা ইমদাদুল হক ইমদা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করা হবে – এস এম জিলানী বেনাপোল পৌরসভার মেয়র হিসাবে আবু তাহের ভারতকে দেখতে চায় পৌরবাসি মাদারীপুরে গ্যাস সিলিন্ডারের গোডাউনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা আদায় মাদারীপুরে বাসচাপায় কিশোরের মৃত্যু, মেলেনি পরিচয় হিসাববিজ্ঞানীদের কৌশলগত উপদেষ্টা হিসেবে গড়ে ওঠার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর

এগ্রো প্রসেসিং ও কৃষি যান্ত্রিকীকরণে ভারতের সহায়তার আশ্বাস

Kishori
হালনাগাদ: রবিবার, ২৩ আগস্ট, ২০২০
এগ্রো প্রসেসিং-কৃষি যান্ত্রিকীকরণ

বাংলাদেশের এগ্রো প্রসেসিং ও কৃষি যান্ত্রিকীকরণে ভারত সহায়তা করবে বলে আশ্বাস দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের বিদায়ী রাষ্ট্রদূত রীভা গাঙ্গুলী দাশ।

আজ রবিবার কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক এর সাথে সচিবালয়ে সাক্ষাৎ করতে এসে এই আশ্বাস প্রদান করেন। এ সময় কৃষিক্ষেত্রে বাংলাদেশের সাম্প্রতিক সাফল্যের প্রশংসা করে রাষ্ট্রদূত বলেন, এগ্রো প্রসেসিং, ডেইরি, কৃষি প্রকৌশল এবং লাইট ইঞ্জিনিয়ারিং বিষয়ে দুদেশের সহযোগিতার অনেক সুযোগ রয়েছে।

সাক্ষাতকালে দুদেশের কৃষি, প্রাণিসম্পদ, কৃষি প্রকৌশল এবং ডেইরি নিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতার বিষয়ে আলোচনা হয়। এসময় কৃষিসচিব মো: নাসিরুজ্জামান উপস্থিত ছিলেন।

বাংলাদেশে একসময় কৃষিখাত কম উৎপাদনশীল ছিল জানিয়ে কৃষিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বর্তমান সরকারের নানাবিধ উদ্যোগ এবং কৃষিখাতে প্রণোদনার ফলে কৃষিতে অভাবনীয় সাফল্য এসেছে। তিনি জানান, বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। এখন মূল লক্ষ্য হলো কৃষিকে বাণিজ্যিকীকরণ ও আধুনিকীকরণ করা। সেজন্য কৃষিপণ্যের প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণ বাড়াতে হবে। এসব ক্ষেত্রে ভারতের সহযোগিতা কামনা করেন মন্ত্রী।

তিনি বলেন, বাংলাদেশ ও ভারত উভয় দেশের অর্থনীতিতে কৃষির গুরুত্ব অপরিসীম। দুদেশই কৃষিপ্রধান। উভয় দেশই দ্রুত শিল্পায়নের দিকে যাচ্ছে। সেটি করতে হলে অভ্যন্তরীণ বাজার বড় করতে হবে। গ্রামীণ অর্থনীতিকে চাঙা ও উন্নত করার মাধ্যমে অভ্যন্তরীণ বাজার বাড়াতে হবে। সেজন, শুধু কৃষিতে নয়, শিল্পায়ন, সেবাখাতসহ অর্থনীতির সকল ক্ষেত্রে দুদেশের সহযোগিতা বৃদ্ধির অনেক সুযোগ রয়েছে বলে মন্তব্য করেন ড. মো: আব্দুর রাজ্জাক ।

মন্ত্রী আরো বলেন, ভারত বাংলাদেশের অকৃত্রিম বন্ধুরাষ্ট্র। ভারতের সাথে বাংলাদেশের গভীর সম্পর্ক বিদ্যমান। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমাদের এ সম্পর্ক অটুট থাকবে। ভবিষ্যতে অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিকসহ সকল ক্ষেত্রে সহযোগিতা আরো বৃদ্ধি পাবে।


এ ক্যটাগরির আরো খবর..