কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে গোলাপি বেগম (৩০) নামে এক গৃহবধূর।
আজ শনিবার ২২ আগস্ট দুপুরে কুড়িগ্রামের উলিপুর উপজেলার বজরা ইউনিয়নের পূর্ব বজরা গ্রামে ঘটনাটি ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের মেহেদী হাসানের স্ত্রী গোলাপি বেগম নিজ ঘরে মোবাইল চার্জ দিতে যায়। এসময় অসাবধানতাবশত চার্জারের মাধ্যমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বজরা ইউপি চেয়ারম্যান রেজাউল করিম আমিন বাবুল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সবাই সচেতনতা ও সাবধানতা অবলম্বন না করলে ছোট ছোট ভুলে এভাবে জীবন চলে যেতে পারে।