× Banner
সর্বশেষ
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্স ও বাস্কেটবল প্রতিযোগিতার উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সালথায় দুই মোড়লের দ্বন্দ্বে তছনছ জনপদ, ভাঙচুর-অগ্নিসংযোগে আতঙ্কে সাধারণ মানুষ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক স্পিকারের সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ পঞ্চগড়ের বোদায় সজিনা চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন বুটেক্সে প্রাইম ব্যাংকের ‘এমপাওয়ারিং ইয়ুথ’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত সাবেক ইউপি চেয়ারম্যান প্রভাষক মো. ফকরুল আলম মিয়ার মৃত্যুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শোক সরকার সুষম উন্নয়ন, জলবায়ু সহনশীলতা এবং স্থানীয় জনগোষ্ঠীর ক্ষমতায়নে প্রতিশ্রুতিবদ্ধ – দীপেন দেওয়ান শ্যামনগরে মুক্তিপনের জন্য জিম্মি করা অনিমেষকে উদ্ধার

ময়মনসিংহে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস খাঁদে পড়ে শিশুসহ ৭ নারী নিহত

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২০
নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস খাঁদে

ময়মনসিংহে নিকটাত্মীয়ের মৃত্যু সংবাদে স্বজনরা নালিতাবাড়ীতে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস খাঁদে পড়ার ঘটনায় এক শিশু ও সাত নারী নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে ফুলপুর উপজেলার বাঁশাটি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমারত হোসেন গাজী। তিনি জানান, ময়মনসিংহ থেকে শেরপুরগামী হাশয়জ মাইক্রোবাসটি ফুলপুরে বাঁশাটি পৌঁছালে ঘটনাস্থানে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। সঙ্গে সঙ্গে রাস্তার পাশের পুকুরে পড়ে যায় যাত্রীবাহী মাইক্রোবাসটি। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে গিয়ে ৮ জনের মরদেহ উদ্ধার করেন।

স্থানীয় সাংবাদিক জানান, গফরগাঁও থেকে নিকটাত্মীয়ের মৃত্যু সংবাদে স্বজনরা নালিতাবাড়ীতে যাওয়ার পথে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে সড়কের পাশে পানিতে ডুবে যায়।  এখন পর্যন্ত সাত নারী ও এক শিশুর  লাশ উদ্ধার করা হয়েছে।

ফুলপুর উপজেলার ফায়ার সার্ভিস ও ময়মনসিংহ থেকে একটি ডুবুরি দল উদ্ধার অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে মাইক্রোবাসটি উদ্ধার করে।  নিহতদের মধ্যে ৪ জনের নাম পাওয়া গেছে, রেজিয়া খাতুন(৭০), পারুল(৪৫), বেগম(৩০) ও রিপা (২৫)। মাইক্রোবাসে থাকা আহত রতন জানান, চালকসহ তারা ১৫ জন ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..