× Banner
সর্বশেষ
নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ বড়গাঁওয়ের নামে প্রকল্প, রাস্তা হলো বড়চরে, জনমনে ক্ষোভ কৌশলে ঘরে নিয়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ অতিরিক্ত জ্বালানির জন্য বাংলাদেশের চিঠি পেয়ে যা বললেন প্রণয় ভার্মা কোনো নেতার ভাষণ বাজানো বা শোনানোর জন্য হয়রানি করা উচিত নয় – স্বরাষ্ট্রমন্ত্রী সরকারের নির্বাচনি ইশতেহার জাতীয় কর্মসূচিতে পরিণত হয়েছে মানবাধিকার পরিস্থিতির সূচক এখন উন্নতির দিকে –  আইনমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান মির্জা ফখরুলের আন্তর্জাতিক নারী দিবসে সপ্তাহজুড়ে উদ্যোগে সমতা ও অংশীদারিত্বের বার্তা বাংলালিংকের ফায়ার সার্ভিসকে প্রকৃত সেবা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান জলবায়ু সংকটের সমাধানে ৩ তরুণ উদ্ভাবক বিজয়ী সিলেটে হাওর হ্যাকাথন ২০২৬ সম্পন্ন

জাতীয় শোক দিবসে ভোলা জেলা পুলিশের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ

Kishori
হালনাগাদ: শনিবার, ১৫ আগস্ট, ২০২০
ভোলায় পুলিশের পুষ্পমাল্য অর্পণ

কামরুজ্জামান শাহীন, ভোলাঃ জাতীয় শোক দিবস উপলক্ষে ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

আজ শনিবার(১৫আগস্ট) সকাল ৮টার দিকে ভোলা জেলা পুলিশ সুপারের কার্য্যালয় হতে জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, ভোলা জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) মোহাম্মদ আবুল কালাম আজাদ, অতিরিক্ত পুলিশ সুপার(ভোলা সদর সার্কেল) মো. মহসিন আল ফারুক, আর আই মো. মকবুল হোসেন, ভোলা সদর থানার অফিসার ইন চার্জ মো. এনায়েত হোসেন, ভোলা জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি) ওসি মো. শহীদুল ইসলামসহ পুলিশের কর্মকর্তা,কর্মচারী ও সদস্যবৃন্দরা।

ভোলা জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করে বলেন, বাদ আসর পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারের নেতৃত্বে জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনায় দোয়া-মাহফিলের আয়োজন করা হয়েছে।

এছাড়াও ভোলা জেলায় ১০টি থানা পুলিশের পক্ষ থেকে স্ব স্ব এলাকায় জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..