× Banner
সর্বশেষ
অনুমোদনহীন শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম স্থগিতের নির্দেশ আজ ৩১ মার্চ মঙ্গলবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩১ মার্চ (১৬ চৈত্র) মঙ্গলবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে এসএসসি ও এইচএসসি পরীক্ষা শুরুর তারিখ জানালো মন্ত্রণালয় জেনেভায় আইএলও তে বাংলাদেশের গণতান্ত্রিক সরকারকে অভিনন্দন ও পূর্ণ সমর্থন বাংলাদেশীদের জন্য হজ ও উমরাহ সেবায় নতুন গতি সঞ্চার হবে -ধর্মমন্ত্রী ফ্যামিলি কার্ড বাংলাদেশের জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে -সমাজকল্যাণ মন্ত্রী জলবায়ু পরিবর্তন ভবিষ্যতের আশঙ্কা নয় এটি অনিবার্য বাস্তবতা -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী যুবশক্তিকে দক্ষ মানবসম্পদে রূপান্তরে বিএনসিসিকে শক্তিশালী করার উদ্যোগ শিক্ষামন্ত্রীর মন্ত্রী ফকির মাহবুব আনামের সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পরের বাড়িতে রাত কাটানো ইউপি চেয়ারম্যানের এখন সম্পদের পাহাড় ডিসির কাছে অভিযোগ

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২০
ইউপি চেয়ারম্যানের সম্পদের পাহাড়

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ এক সময় নিজের সম্পদ বলতে কিছুই ছিল না। চাচা ফারুক জোয়ার্দারের ঘরে থাকতেন। ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর ভাগ্য বদলে যায় ভবঘুরে কবির হোসেন জোয়ারদার কেবির। নিজ গ্রামে দৃষ্টি নন্দন কোটি টাকার আলিশান বাড়ি। বাড়িতে সিসি ক্যামেরা ও এসি শোভা পাচ্ছে। বাড়ির সামনে প্রশস্ত চওড়া পাকা রাস্তা। দুইটি জলমহাল, ৩টি ট্রাক্টর, ৩টি মাটি কাটা এসক্রেভেটর ও একটি ডেইরী খামার। যার আনুমানিক মূল্যে প্রায় আড়াই কোটি টাকা। এ সবই হয়েছে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর।

সামান্য ইউপি চেয়ারম্যানের বিপুল বিত্ত বৈভব দেখে তার গ্রামের মানুষও হতভম্ব। ইউপি চেয়ারম্যানের এতো টাকা কি ভাবে আয় হয় ? কোথায় তার টাকা উৎস্য ? এমন হাজারো প্রশ্ন গ্রামবাসির মনে উঁকি ঝুকি মারলেও হামলার ভয়ে কেও মুখ খোলার সাহস পায় না। গ্রামের মানুষ তার ভয়ে তটস্থ থাকেন। তথ্য নিয়ে জানা গেছে, দীর্ঘদিন ধরে সীমানা জটিলতার অজুহাতে নির্বাচন হচ্ছে না ঝিনাইদহ সদর উপজেলার ১৬ নং সুরাট ইউনিয়ন পরিষদে। ফলে পরিষদের প্রশাসনিক কার্যাবলী ভেঙ্গে পড়েছে। নেই কোন কাজের জবাবদিহিতা। চলছে লুটপাট। কার্যকর কোন পদক্ষেপ নেই প্রশাসনের। জানা গেছে, মামলা জটিলতায় ২০১১ সাল থেকে সুরাট ইউনিয়নে নির্বাচন হয় না। এই সুযোগে ইউনিয়ন পরিষদটি দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে।

টিআর, কাবিটা, এলজিএসপি, বয়স্ক, বিধবা, প্রতিবন্ধি ভাতা, আদায়কৃত ট্যাক্স এমনকি ‘জমি আছে, ঘর নেই’ প্রকল্পের ঘর করে দেওয়ার নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। নিজের ঘরবাড়ি না থাকা চেয়ারম্যানের বাগডাঙ্গা গ্রামে বিশাল অট্টালিকা মানুষের নজর কাড়ে। বাড়িতে লাগিয়েছেন এসি ও সিসি ক্যামেরা। তার বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলেই বাড়ি ভাংচুর, গোয়াল থেকে গরু খুলে নিয়ে যাওয়াসহ করা হয় নানা নির্যাতন। কথিত আছে চেয়ারম্যান কেবির নির্যাতনে ইউনিয়নে অন্তত ৫০০ মানুষ বাড়ি ছাড়া রয়েছেন। তিনি নিজের ইউনিয়নেই দুর্নীতি করে ক্ষ্যান্ত নয়, পার্শ্ববর্তী কালীচরণপুর, নলডাঙ্গা ও দোগাছি ইউনিয়ন থেকেও টাকা হাতিয়ে নিয়েছেন।

এসব বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসকসহ সরকারের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেও কোন প্রতিকার পায়নি ভুক্তিভোগীরা। চেয়ারম্যান কেবি গ্রামের জিতেন নামে এক ব্যক্তির জমি রেজিষ্ট্রি না করে ২০১৮ সালে একটি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। তবে কাগজপত্র জাল করে স্কুলটি ২০১১ সালে প্রতিষ্ঠিত দেখিয়েছেন। সেই স্কুলের প্রধান শিক্ষক নিজের স্ত্রী হাবিবা খাতুন। নিজের বোন নয়ন খাতুনকে সহকারী প্রধান শিক্ষিকা বানিয়েছেন। অন্যান্য পদে শিক্ষক নিয়োগ দিয়ে বিপুল অংকের টাকা হাতিয়ে নিয়েছেন। নিজের ভাই বাবুর বয়স ৪২ বছর।

ইউনিয়ন পরিষদ থেকে বয়স কমিয়ে জন্মনিবন্ধনে ৩০ বছর দেখিয়ে নৈশ প্রহরি পদে বাগডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভাইকে চাকরী দিয়েছেন। নির্বাচন না হওয়ার সুবাদে ২০১৪ সাল থেকে কয়েক কোটি টাকার টিআর, জিআর কাবিখার ভূয়া প্রকল্প দেখিয়ে কাজ না করেই টাকা হাতিয়ে নিয়েছেন। চেয়ারম্যান নিজে সুরাট মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি। স্কুলটিতে নিয়োগ দিয়ে ও তহবিল তসরুফ করে অন্তত ৬০ লাখ টাকা হাতিয়েছেন। বানিয়াবহু স্কুলের সভাপতি থাকাকালীন নিয়োগ বাণিজ্য করে এই স্কুল থেকেও ৫০ লাখের উপরে টাকা নিয়েছেন।

বিষয়টি নিয়ে ঝিনাইদহ সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আক্তারুজ্জামান বাশার জানান, চেয়ারম্যান কেবির অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ করায় তার সাঙ্গপাঙ্গরা জোরপূর্বক আমাদের বাগডাঙ্গা গ্রামের বাড়ির উপর দিয়ে রাস্তা নির্মান করেছে। তার দখল দারিত্বে ইউনিয়নের মানুষ অতিষ্ট হয়ে পড়েছে। ঝিনাইদহ সাবেক সদর উপজেলার আওয়ামীলীগের সাধারন সম্পাদক জেএম রশীদুল আলম রশিদ অভিযোগ করে জানান, তার ক্যাডার বাহিনীর ভয়ে গ্রামের বাড়িতে যেতে পারছি না। সামান্য চেয়ারম্যান হয়ে কিভাবে কেবি কোটি কোটি টাকার আলিশান বাড়ি-গাড়ি মালিক হন ?

এ বিষয়ে ঝিনাইদহ জেলা প্রশাসক সরোজ কুমার নাথ জানান, ঘর করে দেওয়ার নাম করে টাকা আতœসাতের ঘটনায় অভিযোগ পেয়েছি। চেয়ারম্যান কবির হোসেন জোয়ার্দার বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে। তিনি বলেন ওই ইউনিয়নে নির্বাচনের ব্যাপারে আমরা ঢাকায় সংশ্লিষ্ট দপ্তরকে অবহিত করে দিয়েছি।

এ ব্যাপারে চেয়ারম্যান কবির হোসেন জোয়ার্দার কেবি অভিযোগের বিষয়ে অস্বীকার করে জানান, একটি মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমি দুর্নীতি করিনা। যা কিছু করেছি নিজের পরিশ্রমে। তার ভয়ে লোকজন বাড়ি ছাড়ার বিষয়ে তিনি বলেন কেউ অপকর্ম করে যদি বাড়ি ছেড়ে চলে যায় তাতে আমার কি করার আছে। আমি তো সবার দায়িত্ব নিতে পারিনা ?


এ ক্যটাগরির আরো খবর..