× Banner
সর্বশেষ
ভ্যালু-বেইজড শিক্ষা, কমিউনিটি সম্পৃক্ততা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ-প্রাথমিক শিক্ষার নতুন অগ্রাধিকার -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী প্রবাসীদের জন্য হয়রানীমুক্ত বিমান সেবা নিশ্চিতে আমরা বদ্ধ পরিকর -বিমান মন্ত্রী ২০২৭ সালের হজে বিমান ভাড়া কমলো ২৪ হাজার ৮৩০ টাকা লক্ষ্মীপুরে সড়ক সংস্কার কাজে দায়িত্বে অবহেলায় ৪ পৌর কর্মকর্তাকে শোকজ প্রবাসী কার্ডধারীদের জন্য ভূমিসেবা সহজ করার নির্দেশ ভূমিমন্ত্রীর  গৃহবধু লামিয়া আত্মহত্যার প্ররোচনার মামলায় শ্বশুর ও দুই ননদ গ্রেফতার ফ্রান্স বাংলাদেশের নির্ভরযোগ্য ও বন্ধুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী ঐক্যবদ্ধ বাংলাদেশ ও মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়ার বিকল্প নেই  -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আগৈলঝাড়ায় নতুন ইউএনও’র সঙ্গে প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় পরিচ্ছন্নতা কর্মীদের আরও দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে -এলজিআরডি প্রতিমন্ত্রী

পীরগঞ্জে বিদ্যালয়ে জমি না দিলেও দাতা সদস্য রাজাকার

admin
হালনাগাদ: শনিবার, ৯ জানুয়ারী, ২০১৬

শেখ মামুন-উর-রশিদ, রংপুর ব্যুরো: রংপুরের পীরগঞ্জে একটি উচ্চ বিদ্যালয়ে জমি না দিলেও দাতা সদস্যর তালিকায় রাখা হয়েছে এক রাজাকার ও অপর আরেক রাজাকারের স্ত্রীকে। এ ঘটনায় প্রতিকার চেয়ে পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করেছেন স্থানীয়রা। এ ঘটনায় এলাকায় বিষয়টি নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অভিযোগে সুত্রে জানা যায়,  উপজেলার চৈত্রকোল ইউনিয়নের সাল্টি সমস দীঘি আদর্শ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচনের জন্য বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস সামাদ মিয়া দাতা সদস্যসহ একটি চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছেন। এতে ৬ জনের ভোটার তালিকার মধ্যে ৪ জন দাতা সদস্য রয়েছে। তার মধ্যে সাল্টি গ্রামের রাজাকার আল বদর মৌলভী তোফাজ্জল হোসেন ও একই গ্রামের রাজাকার সামছুল হকের স্ত্রী জোৎস্না বেগমকে জমিদাতা হিসেবে সদস্য অন্তর্ভুক্তি করা হয়েছে। তবে উল্লেখিত ব্যক্তিদ্বয়ের নামে বিদ্যালয়ে কোন জমি না থাকায় তাদেরকে দাতা সদস্য পদ বাতিল করতে রুবেল মিয়া নামে এক অবিভাবক ইউএনওর কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে উল্লেখ করেন, ১৯৭১ সালে উপজেলার ভেন্ডাবাড়ী ডাক বাংলোয় স্থাপিত রাজাকার ক্যাম্পের ইনচার্জ ছিলেন মৌলভী তোফাজ্জল হোসেন এবং সামছুল হক। তাদের নেতৃত্বে পাক হানাদার বাহীনিরা ওই এলাকায় ব্যাপক নির্যাতন চালায়।

আর সেখানে রাজাকারের দুই পরিবারকে বিদ্যালয়ের জমিদাতা সদস্য করতে ষড়যন্ত্র করছে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার এসএম মাজহারুল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার পর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে ঘটনাটি তদন্তের নির্দেশ দেয়া হয়েছে, তদন্ত প্রতিবেদন পাওয়ার পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। বিষয়টি নিয়ে স্থানীয়দের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে। তারা দ্রুত বিষয়টি তদন্ত কররে সমাধান করতে জোড় দদাবী জানিয়েছেন। উল্লেখ্য, আগামী ২০ শে জানুয়ারী বিদ্যালয়টিতে ম্যানেজিং কমিটির নির্বাচন হবার কথা রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..