× Banner
সর্বশেষ
ভ্যালু-বেইজড শিক্ষা, কমিউনিটি সম্পৃক্ততা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ-প্রাথমিক শিক্ষার নতুন অগ্রাধিকার -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী প্রবাসীদের জন্য হয়রানীমুক্ত বিমান সেবা নিশ্চিতে আমরা বদ্ধ পরিকর -বিমান মন্ত্রী ২০২৭ সালের হজে বিমান ভাড়া কমলো ২৪ হাজার ৮৩০ টাকা লক্ষ্মীপুরে সড়ক সংস্কার কাজে দায়িত্বে অবহেলায় ৪ পৌর কর্মকর্তাকে শোকজ প্রবাসী কার্ডধারীদের জন্য ভূমিসেবা সহজ করার নির্দেশ ভূমিমন্ত্রীর  গৃহবধু লামিয়া আত্মহত্যার প্ররোচনার মামলায় শ্বশুর ও দুই ননদ গ্রেফতার ফ্রান্স বাংলাদেশের নির্ভরযোগ্য ও বন্ধুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী ঐক্যবদ্ধ বাংলাদেশ ও মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়ার বিকল্প নেই  -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আগৈলঝাড়ায় নতুন ইউএনও’র সঙ্গে প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় পরিচ্ছন্নতা কর্মীদের আরও দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে -এলজিআরডি প্রতিমন্ত্রী

মুজিবনগরে প্রতিপক্ষের হামলায় চা বিক্রেতা নিহত ॥ আহত-৩

admin
হালনাগাদ: শনিবার, ৯ জানুয়ারী, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুর প্রতিনিধি: পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় লিয়াকত আলী শেখ (৫০) নামের এক চা বিক্রেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন লিয়াকত শেখের ছেলে ফয়সাল হোসেন (২৫), ভাই মাবুদ শেখ (৪৫) ও পারভেজ হোসেন (৪০)। গতকাল শুক্রবার বিকেল ৫টার দিকে মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাগোয়ান গ্রামের এ ঘটনা ঘটে। একই গ্রামের জামাত আলীর নেতৃত্বে হামলার ঘটনা ঘটে বলে জানায় আহতরা। আহত তিনজনকে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত লিয়াকত শেখ বাগোয়ান গ্রামের গোলাম মক্করের ছেলে।

স্থানীয় ও আহত সূত্রে জানা গেছে, নিহত লিয়াকত শেখের ভাই রিপন হোসেন একই গ্রামের জামাত আলীর কাছে ৪শ’ টাকা পেতেন। বিকেলে লিয়াকত আলীর চায়ের দোকানে জামাত আলী আসলে তার কাছে পাওনা টাকা চান রিপন। এনিয়ে উভয়ের মধ্যে বাক বিত-া শুরু হয়। এক পর্যায়ে সেখান থেকে বাড়ি ফিরে জামাত আলী তার পক্ষের ১০/১২ জন লোক সাথে নিয়ে দেশীয় অস্ত্রসস্ত্রসহ লিয়াকত আলীর দোকান ঘিরে হামলা চালায়। এসময় লিয়াকত আলী ও তার ছেলে এবং দুই ভাইকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায় তারা। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে মুজিবনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক লিয়াকতকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মুজিবনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামাল হোসেন জানান, লিয়াকতের লাশের ময়নাতদন্তের জন্য পুলিশ হেফাজতে রাখা হয়েছে। হামলাকারী জামাত আলীসহ অন্যদের গ্রেফতারে পুলিশের অভিযান শুরু হয়েছে। বর্তমানে ওই গ্রামের পরিস্থিতি শান্ত রয়েছে বলেও জানান তিনি।


এ ক্যটাগরির আরো খবর..