× Banner
সর্বশেষ
রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে – আইনমন্ত্রী মাহ্দী আমিনের সাথে জ্যঁ পেম-এর সাক্ষাৎ বাংলাদেশে মানসম্পন্ন উন্নত আধুনিক চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে – সমাজকল্যাণ মন্ত্রী যৌতুকের দাবিতে নির্যাতনে গৃহবধূর মৃত্যু; শ্বশুরবাড়ির সদস্যরা পলাতক জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া – তথ্যমন্ত্রী বিনা চিকিৎসায় কোনো নাগরিক মারা যাবে না – স্বাস্থ্যমন্ত্রী মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত ডব্লিউএফপি’র কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট নির্মাণ কাজের গুণগত মানে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না – নৌ প্রতিমন্ত্রী ৩ দফা দাবিতে মোবারকগঞ্জ সুগার মিলসে ৫ দিনের আন্দোলন, বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি পালন

বন্যায় অসহায়দের মুখে খাবার তুলে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করছে সরকার -প্রধানমন্ত্রী

Kishori
হালনাগাদ: রবিবার, ২ আগস্ট, ২০২০
অসহায়দের মুখে খাবার

মহামারী করোনা ভাইরাস ও বন্যায় অসহায়দের মুখে খাবার তুলে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করছে সরকার।  দলীয় নেতাকর্মীদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানান আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ ২ আগস্ট রবিবার ধানমন্ডি ৩২নং বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে বাংলাদেশ কৃষক লীগের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠান উদ্বোধনের সময় গণভবন থেকে ভার্চ্যুয়াল মাধ্যমে যুক্ত হয়ে কর্মসূচির উদ্বোধন করে এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, করোনা মহামারি এবং বন্যার এই সময়ে সরকার অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। কর্মহীন, গরিব, এতিম, অসহায়দের মুখে খাবার তুলে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করছে আমাদের সরকার।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘মানুষ যাতে উন্নত জীবন পায় সেটাই আমাদের লক্ষ্য। জাতীর পিতার আদর্শ বাস্তবায়নে আমাদের সরকার কাজ করছে।’


এ ক্যটাগরির আরো খবর..