× Banner
সর্বশেষ
পাইকগাছায় পুলিশ কর্মকর্তার মায়ের রহস্যজনক মৃত্যু পাইকগাছায় লাইসেন্স ছাড়াই সর্বত্রই খুচরা দোকানে পেট্রোল অকটেন মজুত,বাড়তি দামে বিক্রির অভিযোগ ঈদ যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে দর্জি বাড়ির ব্যস্ততা কোটচাঁদপুরে ট্রেনের ধাক্কায় লাটাহাম্বা চালক নিহত ঝিনাইদহে কৃষকদল নেতা হত্যার বিচারের দাবিতে বিএনপির সংবাদ সম্মেলন আলুর বাম্পার ফলনে কৃষকদের মুখে হাসি ঈদের পাঁচ দিন আগেই বেতন বোনাস পরিশোধ, শ্রমিকদের মুখে হাসি ঈদে নিরবচ্ছিন্ন যাতায়াত নিশ্চিতে ইলেকট্রিক টোল কালেকশন জোরদারে সভা অনুষ্ঠিত আমাদের প্রেসক্লাব বেনাপোল এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফুলেল শুভেচ্ছা গ্রহণ করলেন না মুক্তিযুদ্ধমন্ত্রী

পঞ্চগড়ে দ্বিতল মার্কেটের নির্মান কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন  

Kishori
হালনাগাদ: সোমবার, ২৭ জুলাই, ২০২০

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি :  পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলইশালশিরি ইউনিয়নের নতুনহাটে ২ কোটি ব্যয়ে আধুনিক মানের দ্বিতল মার্কেটের নির্মান কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নামফলক উম্মোচন করা হয়েছে।

২৭ জুলাই (সোমবার) প্রধান মন্ত্রী শেখ হাসিনার ঘোষণা গ্রাম হবে শহর এরি ধারাবাহিকতায় বোদা উপজেলার ঝলইশালশিরি ইউনিয়নের নতুনহাটে ২ কোটি টাকা ব্যয়ে আধুনিক মানের পঞ্চগড় জেলায় প্রথম ও একমাত্র বহুতল বিশিষ্ট দ্বিতল মার্কেটের নির্মান কাজে রেলপথ মন্ত্রী পঞ্চগড় জেলা আওয়ামীলীগের সভাপতি পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) আসনের সংসদ সদস্য অ্যাডঃ মোঃ নূরুল ইসলাম সুজনের পক্ষে বোদা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ ফারুক আলম টবি ভিত্তিপ্রস্তর স্থাপন ও নামফলক উম্মোচন করেন।

এসময় বোদা উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোলেমান আলী, এলজিইডির নির্বাহী প্রকৌশলী সামসুজ্জামান, বোদা থানার ওসি আবু হায়দার মোঃ আশরাফুজ্জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মকলেছার রহমান জিল্লু, আওয়ামীলীগ নেতা রবিউল আলম সাবুল, ঝলইশালশিরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল হোসেনসহ স্থানিয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও বণিক সমিতির সদস্যগণ উপস্থিত ছিলেন।

পরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


এ ক্যটাগরির আরো খবর..