× Banner
সর্বশেষ
বন্যাদুর্গত চট্টগ্রামে জামায়াত আমির, ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ আজকের খেলার সূচি (১০ জুলাই): বিশ্বকাপে স্পেন-বেলজিয়াম, উইম্বলডনে সেমিফাইনাল গোল-অ্যাসিস্টে উজ্জ্বল এমবাপ্পে, বিশ্বকাপে একের পর এক রেকর্ড স্পর্শ দুপুর ১টা পর্যন্ত ১৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত আজ ১০ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ১০ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন, একীভূত হচ্ছে বিডা-বেজা-পিপিপিএ দেশজুড়ে কোস্ট গার্ডের বৃক্ষরোপণ কর্মসূচি মন্ত্রিসভায় ‘ইনভেস্ট বাংলাদেশ আইন’ ও নতুন আমদানি নীতি অনুমোদন চীনে জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৮

আজ করোনা আক্রান্ত হয়েছে ২৮৫৬, মৃত্যু ৫০, সুস্থ ২০০৬ জন

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০

দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ২৮৫৬ জন, মৃত্যু হয়েছে ৫০জনের এবং সুস্থ হয়েছে ২০০৬ জন।

আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

পুরুষ মারা গেছে ৪২ এবং নারী ৮ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৩.০৪%। ২৪ ঘণ্টায় সুস্থ ২০০৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ ১১৯২০৮জন।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। আর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

সবাইকে তিন স্তর বিশিষ্ট কাপড়ের মাস্ক পরার পরামর্শ দেন ডা. নাসিমা সুলতানা। তিনি বলেন কাপড়ের মাস্ক সাবান পানি দিয়ে ধুয়ে আবার ব্যবহার করা যায়। তাছাড়া তিনি সবাইকে নিরাপদ দূরত্ব মেনে চলতে এবং বার বার হাত ধোয়ার ও পরামর্শ দেন।


এ ক্যটাগরির আরো খবর..