× Banner
সর্বশেষ
অন্তর্ভুক্তিমূলক মানবিক সমাজ গঠনে ইসলামিক উম্মাহ’র সহযোগিতা বৃদ্ধির আহ্বান মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর শেখ হাসিনা ফিরলে তাকে স্বাগত জানাবো – প্রধানমন্ত্রীর উপদেষ্টা ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কাতারের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার ‘দফা এক, দাবি এক ,মিলনের পদত্যাগ’ স্লোগানে সাইন্সল্যাব অবরোধ আগামীকাল জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ১৫০ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ আটক  বিশ্বকাপ সেমিফাইনাল বিশ্লেষণ: কার হাতে উঠতে পারে শিরোপা? আগামী পাঁচ দিনজুড়ে বৃষ্টি, কোথাও হতে পারে অতি ভারি বর্ষণ আজ ২৯ আষাঢ় মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

বঙ্গবন্ধু সেতুতে দুর্ঘটনায় ৪ জন নিহত

admin
হালনাগাদ: শনিবার, ৯ জানুয়ারী, ২০১৬

টাঙ্গাইল প্রতিনিধি: বঙ্গবন্ধু সেতুতে পৃথক কয়েকটি সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। এ ঘটনায় বঙ্গবন্ধু সেতুতে যান চলাচল বন্ধ রয়েছে। ফায়ার সার্ভিস ও পুলিশ দুর্ঘটনাকবলিত যান উদ্ধারে কাজ করছে। কিছু সময়ের মধ্যেই যান চলাচল স্বাভাবিক হবে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখেরুজ্জামান।

ওসি আখেরুজ্জামান জানান, শনিবার ভোর ৫টা থেকে ৬টা পর্যন্ত প্রচন্ড কুয়াশায় সেতুতে পৃথকভাবে ট্রাকের সঙ্গে বাস, বাসের সঙ্গে বাস ও পুলিশের ভ্যানের সঙ্গে পিকআপের সংঘর্ষসহ আটটি দুর্ঘটনা ঘটে। এতে অন্তত চারজন নিহত হন। আহত হন অন্তত ১০ জন। সেতুতে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও সেতু কর্তৃপক্ষের লোকজন কাজ করছে। যান চলাচল এখনো পর্যন্ত বন্ধ রয়েছে।

তিনি বলেন, নিহতদের পরিচয় নিশ্চিত করা যায়নি। আহতদের টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতাল ও সিরাজগঞ্জ হাসপাতালে পাঠানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..