× Banner
সর্বশেষ
বন্যাদুর্গত চট্টগ্রামে জামায়াত আমির, ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ আজকের খেলার সূচি (১০ জুলাই): বিশ্বকাপে স্পেন-বেলজিয়াম, উইম্বলডনে সেমিফাইনাল গোল-অ্যাসিস্টে উজ্জ্বল এমবাপ্পে, বিশ্বকাপে একের পর এক রেকর্ড স্পর্শ দুপুর ১টা পর্যন্ত ১৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত আজ ১০ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ১০ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন, একীভূত হচ্ছে বিডা-বেজা-পিপিপিএ দেশজুড়ে কোস্ট গার্ডের বৃক্ষরোপণ কর্মসূচি মন্ত্রিসভায় ‘ইনভেস্ট বাংলাদেশ আইন’ ও নতুন আমদানি নীতি অনুমোদন চীনে জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৮

সাবেক চবি শিক্ষার্থী অর্পার গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত লাশ উদ্ধার

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাবেক শিক্ষার্থী নীলম ধর অর্পার গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। অর্পা লোকপ্রশাসন বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

সোমবার রাতে নগরীর বাকলিয়া থানার দেওয়ানবাজার এলাকায় নিজ বাসায় তার লাশ পাওয়া যায়। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. আলাউদ্দিন বলেন, চবির সাবেক শিক্ষার্থীর গলায় ফাঁসের দাগ রয়েছে। এটি আত্মহত্যা।

তার সহপাঠীরা জানান, অর্পা ২০১৯ সালে লোকপ্রশাসন বিভাগ থেকে মাস্টার্স সম্পন্ন করেন। বর্তমানে তিনি সরকারি চাকরির জন্য প্রস্তুতি গ্রহণ করছিলেন। পরিবারের সঙ্গে নগরের দেওয়ানবাজার এলাকায় জালাল কলোনিতে থাকতেন। তিনি বিভিন্ন ধরনের সাংস্কৃতিক সংগঠনে কাজ করতেন। মৃত্যুর কয়েক ঘণ্টা আগেও তাকে ইনস্টাগ্রামে পোস্ট দিতে দেখা যায়।

এদিকে বাকলিয়া থানার উপ-পরিদর্শক মো. আসাদুর রহমান জানান, রাত ১১টার দিকে অর্পার পরিবার তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। এ সময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অর্পার গলায় দাগ রয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যা মনে হলেও ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।

এ বিষয়ে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দিন বলেন, আমরা লাশ পোস্ট মর্টেমের জন্য পাঠিয়েছি। রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে। পরবর্তীতে সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..