× Banner
সর্বশেষ
বন্যাদুর্গত চট্টগ্রামে জামায়াত আমির, ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ আজকের খেলার সূচি (১০ জুলাই): বিশ্বকাপে স্পেন-বেলজিয়াম, উইম্বলডনে সেমিফাইনাল গোল-অ্যাসিস্টে উজ্জ্বল এমবাপ্পে, বিশ্বকাপে একের পর এক রেকর্ড স্পর্শ দুপুর ১টা পর্যন্ত ১৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত আজ ১০ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ১০ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন, একীভূত হচ্ছে বিডা-বেজা-পিপিপিএ দেশজুড়ে কোস্ট গার্ডের বৃক্ষরোপণ কর্মসূচি মন্ত্রিসভায় ‘ইনভেস্ট বাংলাদেশ আইন’ ও নতুন আমদানি নীতি অনুমোদন চীনে জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৮

দ্বিনি শিক্ষা আল্লাহর অনুগ্রহ

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১৭ জুলাই, ২০২০
আল্লাহর প্রতিশ্রুতি

শিক্ষা নবীদের অন্যতম মিশন

ইরশাদ হয়েছে, ‘তিনিই নিরক্ষরদের মধ্যে একজন রাসুল প্রেরণ করেছেন তাদের মধ্য থেকে, যে তাদের কাছে তিলাওয়াত করে তাঁর আয়াতগুলো, তাদের পবিত্র করে এবং শিক্ষা দেয় কিতাব ও হিকমত। ইতিপূর্বে তারা ছিল ঘোর বিভ্রান্তিতে।’

(সুরা জুমা, আয়াত : ২)

দ্বিনি শিক্ষা আল্লাহর অনুগ্রহ

ইরশাদ হয়েছে, ‘এটা (নবী ও দ্বিনি শিক্ষা লাভ) আল্লাহর অনুগ্রহ, যাকে ইচ্ছা তিনি তা দান করেন। আল্লাহ মহা অনুগ্রহশীল।’

(সুরা জুমা, আয়াত : ৪)

আসমানি শিক্ষার মর্ম অনুধাবন করো

ইরশাদ হয়েছে, ‘যাদের তাওরাতের দায়িত্ব দেওয়া হয়েছিল কিন্তু তারা তা বহন করেনি—তাদের দৃষ্টান্ত পুস্তক বহনকারী গাধার মতো।…’

(সুরা জুমা, আয়াত : ৫)

আল্লাহপ্রেমীরা মৃত্যুকে ভয় করে না

ইরশাদ হয়েছে, ‘বলে দাও, হে ইহুদিরা! যদি তোমরা মনে করো যে তোমরাই আল্লাহর বন্ধু, অন্য কোনো মানবগোষ্ঠী নয়, তাহলে তোমরা মৃত্যু কামনা করো; যদি তোমরা সত্যবাদী হও।’

(সুরা জুমা, আয়াত : ৬)

পাপীরা মৃত্যুকে ভয় পায়

ইরশাদ হয়েছে, ‘কিন্তু তাদের হাত যা আগে প্রেরণ করেছে তার কারণে তারা কখনো মৃত্যু কামনা করবে না। আল্লাহ অবিচারকারীদের সম্পর্কে সম্যক অবগত।’

(সুরা জুমা, আয়াত : ৭)


এ ক্যটাগরির আরো খবর..