× Banner
সর্বশেষ
১৫ বছর পর ন্যায়বিচার, স্কুলছাত্রীকে ধর্ষণ; ৩ আসামির আমৃত্যু, তিনজনের যাবজ্জীবন জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত – মির্জা ফখরুল হঠাৎ ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা আর্জেন্টিনার ফাইনাল উপলক্ষে কোটালীপাড়ায় গরু জবাই করে বিশাল ভোজ ‎জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত খুলনা ও সাতক্ষীরা উপকূলের মানুষ ; বাড়ছে নারীদের রোগবালাই  ‘শাসন নয়, সেবক হতে হবে’, সরকারি কর্মকর্তাদের রাজনৈতিক পক্ষপাতমুক্ত থাকার তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উলটে নিহত ১, আহত ৬ যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনকারীদের দূতাবাসের জরুরি বার্তা শাপলা চত্বর হত্যা মামলা; তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে ২০২২ বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, এবার খরচ প্রায় শূন্য – তথ্যমন্ত্রী

উলুধ্বনি শংখধ্বনি প্রতিযোগিতার উদ্বোধন

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এর উদ্যোগে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভার্চুয়াল মিডিয়ার ব্যবহার করে দেশব্যাপী উলুধ্বনি শংখ ধ্বনি প্রতিযোগিতা উদ্বোধন করলেন মান ̈বর ভারতীয় হাইকমিশনার শ্রীমতী রীভা গাঙ্গুলী দাশ।

আজ বৃহস্পতিবার(১৬জুলাই) অপরাহ্ন ৩ টায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এর সভাপতি শ্রী মিলন কান্তি দত্ত এর সভাপতিত্বে উদ্বোধন অনষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় খাদ্যমন্ত্রী শ্রী সাধন চন্দ্র মজুমদার এমপি ও বিশেষ অতিথি ছিলেন মাননীয় এলজিআরডি প্রতিমন্ত্রী শ্রী ̄পঞ্চানন ভট্টাচার্য এমপি।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র ধর্মগ্রন্থ শ্রীশ্রী শ্রীমদভগবদগীতা পাঠ করেন শ্রী ডি এন চ্যাটার্জি। শুভেচ্ছা বক্তব্য রাখেন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী নির্মল কুমার চ্যাটার্জি ও স্বাগত দেন অনুষ্ঠানের আহ্বায়ক শ্রী জে এল ভৌমিক। ভারতীয় হাইকমিশন প্রান্ত হতে অনুষ্ঠানের উদ্বোধন করেন মান্যবর ভারতীয় হাইকমিশনার শ্রীমতী রীভা গাঙ্গুলি দাশ।

শ্রীশ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রান্তে প্রদীপ প্রজ্জ্বলিত করেন মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি শ্রী শৈলেন্দ্র নাথ মজমু দার, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এর যুগ্ম সম্পাদক শ্রী সন্তোষ শর্মা, দপ্তর সম্পাদক শ্রী বিপ্লব দে ও ঢাকেশ্বরী জাতীয় মন্দির এর পুরোহিত শ্রী তপন ভট্টাচার্য। একইসাথে উলুধ্বনি ও শংখধ্বনি দিয়েছেন শ্রীমতি ছায়া ভট্টাচার্য ও শ্রীমতি ইতি সরকার লাকী।

অনুষ্ঠানে আরও অংশ গ্রহণ করেছেন শ্রী নিম চন্দ্র ভৌমিক, শ্রী কাজল দেবনাথ, শ্রী সুব্রত চৌধুরী, শ্রী বাসুদেব ধর, শ্রী মণিন্দ্র কুমার নাথ, শ্রী জয়ন্ত কুমার দেব, শ্রী তাপস পাল, শ্রীমতী পদ্মাবতী দেবী। অনুষ্ঠান সঞ্চালনা করেন শ্রী শুভাশিষ বিশ্বাস সাধন।


এ ক্যটাগরির আরো খবর..