× Banner
সর্বশেষ
মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর কৃষি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশ-সারাওয়াকের কৌশলগত সহযোগিতার উদ্যোগ রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন, বেড়ছে তীব্রতা – নিয়ন্ত্রণে ৮ ইউনিট শার্শার বাগআচড়ায় অতিরিক্ত তেল মুজুদের দায়ে ট্যাস্ক ফোর্সের যৌথ অভিযান সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিত করতে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

খুন হয়েছে পাঠাওয়ের সহপ্রতিষ্ঠাতা ফাহিম সালেহ

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ১৫ জুলাই, ২০২০

হাত-পা, মাথা খণ্ড-বিখণ্ড করে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক নগরীর ম্যানহাটানে নিজের ফ্লাটে খুন করা হয়েছে বাংলাদেশের রাইড শেয়ারিং অ্যাপ পাঠাওয়ের সহপ্রতিষ্ঠাতা ফাহিম সালেহকে।

মঙ্গলবার ১৪ জুলাই, নিউইয়র্কের লোয়ার ইস্ট সাইডে নিজের বিলাসবহুল বাসায় তার খুন হওয়ার খবর নিশ্চিত করেছেন তার আত্মীয় আতাউর বাবুল। পরে স্থানীয় পুলিশ ফাহিমের নিজ অ্যাপার্টমেন্ট থেকে মঙ্গলবার বিকালে তার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে।

এনওয়াইপিডি পুলিশ কর্মকর্তা বলেন, ফাহিমের বোন তার খোঁজ না পেয়ে ৯১১-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফাহিমের শরীরের হাত-পা, মাথা সবকিছু খণ্ড-বিখণ্ড হয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা লাশ উদ্ধার করে।

ফাহিম সালেহ গত বছর ম্যানহাটনের ডাউনটাউনে অ্যাপার্টমেন্ট কেনেন।  আমেরিকার বেন্টলি বিশ্ববিদ্যালয়ে ইনফরমেশন সিস্টেম নিয়ে ফাহিম পড়াশোনা করেছেন। থাকতেন নিউইয়র্কের ম্যানহাটনে।

ফাহিম শুধুমাত্র পাঠাওয়ের সহপ্রতিষ্ঠাতা নয়। নাইজেরিয়া আর কলম্বিয়ায়ও এমন আরও দুটি রাইড শেয়ারিং অ্যাপ কোম্পানির মালিক সে। ১৯৮৬ সালে চট্টগ্রামে ফাহিমের জন্ম। তার বাবা সালেহ উদ্দিন চট্টগ্রাম আর মা নোয়াখালীর মানুষ।


এ ক্যটাগরির আরো খবর..