× Banner
সর্বশেষ
বাস্তবতার নিরিখে যুগোপযোগী সুপারিশ প্রণয়নের নির্দেশ তথ্যমন্ত্রীর বাংলাদেশের তরুণ–তরুণীদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে তিনটি পথ দেশের ৯ অঞ্চলে ঝড়ো হাওয়ার সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত প্যারাগুয়ের বিপক্ষে জয়ে এমবাপ্পের জোড়া ইতিহাস, মেসিকে ছুঁয়ে গোল্ডেন বুট দৌড়ে উত্তাপ আজ ৫ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৫ জুলাই (২০ আষাঢ় ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ঔনাহির জোড়া গোলে কানাডাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে মরক্কো, প্রতিপক্ষ ফ্রান্স আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে – স্বাস্থ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা আরও জোরদার করবে বাংলাদেশ

রিজেন্ট হাসপাতালের অনিয়ম সরকারই উদ্ঘাটন করেছে -তথ্যমন্ত্রী

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১০ জুলাই, ২০২০

রিজেন্ট হাসপাতালের অনিয়ম সরকারই উদ্ঘাটন করেছে, অন্য কেউ নয়। বিএনপিও এ নিয়ে আগে কোনো প্রশ্ন তোলেনি। বলেছেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী  ড. হাছান মাহমুদ।

আজ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন মন্ত্রী। বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের মন্তব্য- ‘সরকারের মদদে রিজেন্টের অনিয়ম’-এর জবাবে তিনি এ কথা বলেন।

‘সরকারি সংস্থা নিজেই ঢাকায় রিজেন্ট হাসপাতালের দুটি শাখায় অভিযান ও মামলা করেছে, গণমাধ্যমের কোনো প্রতিবেদনের ভিত্তিতে নয়। এরপর এ বিষয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের জন্য আমি গণমাধ্যমকে ধন্যবাদ জানাই।’ বলেন তথ্যমন্ত্রী।

মন্ত্রী বলেন, পত্রপত্রিকার রিপোর্টে দেখা যায়, সাহেদ করিম বিএনপি আমলে হাওয়া ভবনের সঙ্গে যুক্ত ছিলেন। এরপর দুবছর জেলেও ছিলেন। রিপোর্ট অনুযায়ী কয়েক মাস আগেও যুবদলের নেতাকে সামনে রেখে সাহেদ যখন তারেক রহমানের সঙ্গে স্কাইপে কথা বলেন, তখন সেটি কাদের মদদে ঘটে, মির্জা ফখরুলের কাছে প্রশ্ন রাখেন ড. হাছান।

তিনি বলেন, সাহেদকে যারা টক শোতে সুযোগ দিয়েছিলেন, তাদেরও দায় রয়েছে, কারণ তিনি টক শোকে প্রতারণার ঢাল হিসেবে ব্যবহার করতেন।

সাহেদ প্রতারণার কাজে কখনো নিজেকে মেজর, কর্নেল, আওয়ামী নেতা বা প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা- এমন নানা পরিচয় দিয়েছেন, যা সত্য নয়-বললেন তথ্যমন্ত্রী। ‘আমরা তদন্ত করে দেখেছি, তিনি আওয়ামী লীগের কোনো কমিটিতে ছিলেন না।’ জানান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

ড. হাছান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্ব্যর্থহীন ভাষায় বলেছেন, দুর্নীতিবাজদের পরিচয়-বর্ণ যা-ই হোক, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তারই অংশ হিসেবে সাহেদ ও এমন অন্য প্রতারকদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ইতালি থেকে বাংলাদেশি যাত্রীদের ফেরত পাঠানোর বিষয়ে বিএনপি নেতা রুহুল কবির রিজভীর মন্তব্য-বাংলাদেশের বিমানকে ‘করোনা বোমা’ বলা হচ্ছে, এ প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, রিজভী সাহেবের এ বক্তব্য বাংলাদেশ ও দেশের মানুষের বিরুদ্ধে।

তিনি বলেন, ‘সমগ্র বিশ্বের কোনো দেশেই করোনার কারণে বিমান চলাচল এখনো স্বাভাবিক হয়নি, বাংলাদেশও করোনায় আক্রান্ত বলে মনে হওয়ায় বিদেশি যাত্রীদের ফেরত পাঠিয়েছে।’ বিশ্ব পরিস্থিতির দিকে তাকিয়ে ও দেশের পক্ষে কথা বলার জন্য রিজভীকে আহ্বান জানান তথ্যমন্ত্রী।


এ ক্যটাগরির আরো খবর..