× Banner
সর্বশেষ
১৫ বছর পর ন্যায়বিচার, স্কুলছাত্রীকে ধর্ষণ; ৩ আসামির আমৃত্যু, তিনজনের যাবজ্জীবন জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত – মির্জা ফখরুল হঠাৎ ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা আর্জেন্টিনার ফাইনাল উপলক্ষে কোটালীপাড়ায় গরু জবাই করে বিশাল ভোজ ‎জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত খুলনা ও সাতক্ষীরা উপকূলের মানুষ ; বাড়ছে নারীদের রোগবালাই  ‘শাসন নয়, সেবক হতে হবে’, সরকারি কর্মকর্তাদের রাজনৈতিক পক্ষপাতমুক্ত থাকার তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উলটে নিহত ১, আহত ৬ যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনকারীদের দূতাবাসের জরুরি বার্তা শাপলা চত্বর হত্যা মামলা; তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে ২০২২ বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, এবার খরচ প্রায় শূন্য – তথ্যমন্ত্রী

কালীগঞ্জে রাস্তায় রাস্তায় ফ্রি ফল বাজার নিয়ে সাংসদ কন্যা ডরিন

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২০

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে থেমে গেছে স্বাভাবিক জনজীবন। দেশের বিভিন্ন স্থানে চলছে অঘোষিত লকডাউন। নিজ নিজ গৃহে থাকতে বলা হচ্ছে সবাইকে। ফলে ভোগান্তিতে পড়েছে দিন মজুর ও খেটে খাওয়া মানুষগুলো। এ সকল অসহায় দরিদ্র মানুষদের দিকে ধারাবাহিকভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সাংসদ কন্যা ডরিন।

ঝিনাইদহের কালীগঞ্জ মেইন বাসটার্মিনাল চত্তরে ভ্যান-রিকসাচালক, কর্মহীন খেটে খাওয়া ও নিম্নআয়ের মানুষের মাঝে ভ্যানে করে রাস্তায় রাস্তায় ঘুরে বিনামূল্যে ফল বিতরন করেছেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের কনিষ্ঠ কন্যা ও কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক ছাত্রী বিষয়ক সম্পাদক মুমতারিন ফেরদৌস ডরিন।

‘ফ্রি ফল বাজার’ নামে চালু করা এ কার্যক্রমে ভ্যান গাড়িতে রাখা হয়েছে আনারস। বুধবার বিকালে অসচ্ছল ও যাদের কেনার সামর্থ্য নেই এমন প্রত্যেক মানুষকে প্রয়োজন অনুযায়ী নিজেই এ ফল বিতরন করলেন সাংসদ কন্যা ডরিন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনির হোসেন সুমন, সাংগঠনিক সম্পাদক জাবেদ হোসেন জুয়েল, রিয়াজ উদ্দীন, সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোস্তাক মাহমুদ সোহান, পেীর ছাত্রলীগের ইসমাইল হোসেন সজিব, আরফান সোহান, এলেক্স সজিব, মাহমুদ হাসান আসিব প্রমুখ।

এ বিষয়ে সাংসদ কন্যা মুমতারিন ফেরদৌস ডরিন বলেন “দেশের এই সঙ্কটকালীন মূহুর্তে ছাত্রলীগের দায়িত্ব ও মানুষের প্রতি কর্তব্যবোধ থেকে তিনি ধারাবাহিকভাবে এগিয়ে এসেছেন” ভবিষ্যতে এই ধারা অব্যাহত রাখবেন বলেও জানান তিনি।


এ ক্যটাগরির আরো খবর..