× Banner
সর্বশেষ
সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ -তথ্যমন্ত্রী অর্থনীতি ঘুরে দাঁড়াবে, পুনর্গঠনে পোশাক শিল্প হবে প্রধান চালিকাশক্তি: স্থানীয় সরকার মন্ত্রী সাংহাইয়ে ‘ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্স ২০২৬’-এ যোগ দিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী নতুন স্বীকৃতি প্রথমবারের মতো বিশ্বকাপজয়ীরা পাবেন চ্যাম্পিয়নশিপ রিং ৩০ দিন ধরে প্রতিদিন কলা খেলে কী হবে তাবিজের কথা বলে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার আমেরিকায় চার বছরের বেশি থাকতে পারবে না বিদেশি শিক্ষার্থীরা ক্লাইমেট অ্যাকশন ফোরামের জাতীয় কার্যনির্বাহী কমিটি গঠন বাংলাদেশের উন্নয়ন অভিজ্ঞতা বৈশ্বিক পরিসরে তুলে ধরার অঙ্গীকার ইউএনএফপিএর স্পেনকে নিয়ে উদ্বেগ, দুই তারকা খেলোয়াড় আহত

মোদির ভয়েই লেজ গুটিয়ে পালিয়েছে চীনা ফৌজ -সিন্ধিয়া

Kishori
হালনাগাদ: বুধবার, ৮ জুলাই, ২০২০

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভয়েই লাদাখ থেকে লেজ গুটিয়ে পালিয়েছে চীনা লাল ফৌজ। এভাবেই প্রধানমন্ত্রী বিশ্ব মানচিত্রে ঐক্য ও সংহতির প্রতীক ভারতের জাতীয় পতাকাকে মহিমান্বিত করেছেন।’ বললেন ভারতের রাজ্যসভার সদস্য জ্যোতিরাদিত্য সিন্ধিয়া।

মঙ্গলবার মধ্য প্রদেশে বিজেপি-র এক কর্মীসভায় দেওয়া অনলাইন ভাষণে এমনটাই দাবি করেন তিনি।

ভাষণে সিন্ধিয়া বলেন, ‘প্রধানমন্ত্রী মোদির কড়া জবাবের ফলেই ভয়ে লেজ গুটিয়ে পালাচ্ছে চীনা বাহিনী।

আগামী কয়েক মাসের মধ্যে মধ্য প্রদেশের যে ২৪টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে, তার অন্যতম সিন্ধিয়ার আসন করেরা। উপনির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা করেনি নির্বাচন কমিশন।

কমল নাথের নেতৃত্বাধীন মধ্য প্রদেশের সাবেক কংগ্রেস সরকারের সমালোচনা করে জ্যোতিরাদিত্য বলেন, ‘আমরা সবাই মধ্য প্রদেশে একটি প্রগতিশীল ও উন্নয়নমুখী সরকার চেয়েছিলাম। কিন্তু মাত্র ১৫ মাসে তারা সব সীমা ছাড়িয়ে গিয়েছিল। বল্লভ ভবন (রাজ্য বিধানসভা) দুর্নীতির আখড়া হয়ে উঠেছিল। বিধায়কদের সেখানে প্রবেশ নিষিদ্ধ হয়েছিল এবং বড় বড় সোফা সেটে দালালদের বসে থাকতে দেখা যেতো। বল্লভ ভবনের কুর্সিতে কেউ বসেছিলেন আর তার চাবি ছিল অন্য কারও হাতে।’


এ ক্যটাগরির আরো খবর..