× Banner
সর্বশেষ
মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর কৃষি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশ-সারাওয়াকের কৌশলগত সহযোগিতার উদ্যোগ রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন, বেড়ছে তীব্রতা – নিয়ন্ত্রণে ৮ ইউনিট শার্শার বাগআচড়ায় অতিরিক্ত তেল মুজুদের দায়ে ট্যাস্ক ফোর্সের যৌথ অভিযান সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিত করতে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

প্রথমবারের মতো বৈধভাবে স্বর্ণবার আমদানি শুরু

Kishori
হালনাগাদ: সোমবার, ৬ জুলাই, ২০২০

স্বর্ণশিল্পের বিকাশ ও রপ্তানি বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে স্বর্ণ নীতিমালা ২০১৮-এর বিধান অনুসরণ করে অনুমোদিত গোল্ড ডিলার হিসেবে স্বর্ণ আমদানি শুরু।

গত ৩০ জুন দেশের ইতিহাসে প্রথমবারের মতো বৈধভাবে স্বর্ণবার আমদানি করে ডায়মন্ড ওয়ার্ল্ড। এই আমদানীকৃত স্বর্ণের বিক্রি উদ্বোধন করেন এফবিসিসিআইয়ের সভাপতি শেখ ফজলে ফাহিম।

এ সময় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক, এফবিসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট ও বাংলাদেশ জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালাসহ অন্য পরিচালকরা উপস্থিত ছিলেন।

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনের এই নেতা স্বর্ণ আমদানিতে এ ধরনের মাইলফলক অর্জনের জন্য ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালককে অভিনন্দন জানান।

এর আগে ডায়মন্ড ওয়ার্ল্ডই বাংলাদেশে প্রথম ও একমাত্র প্রতিষ্ঠান হিসেবে আইএম ৪-এর মাধ্যমে রাফ বা অমসৃণ ডায়মন্ড আমদানি করে কাটিং ও পলিশিং করে পলিশড ডায়মন্ড বিদেশে রপ্তানি করে।


এ ক্যটাগরির আরো খবর..