× Banner
সর্বশেষ
একনেকে উত্থাপিত ১৭টি প্রকল্পের মধ্যে ১৫টি প্রকল্প পাস : অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও পাচার হওয়া অর্থ ফেরতসহ ২১ প্রস্তাব ইআরএফের ডিজিটাল প্ল্যাটফর্মকে একটি নিয়ম-নীতি ও শৃঙ্খলার মধ্যে আনা জরুরি – তথ্যমন্ত্রী শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে এসএসসি, ডিসেম্বরেই সব পরীক্ষা শেষ করার পরিকল্পনা সরকারের নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃত্যু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের দশম সভা মধুখালীতে স্বাস্থ্যসচেতনতা বাড়াতে দুইদিনব্যাপী শারীরিক ব্যায়াম প্রশিক্ষণ, শেষে সনদ বিতরণ চিকিৎসাধীন প্রবাসী বাংলাদেশিদের খোঁজ নিলেন রাষ্ট্রদূত গাজীপুরের টঙ্গীতে ঘর থেকে ছেলের, রেললাইন থেকে বাবার মরদেহ উদ্ধার সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলন মারা গেছেন

খুলনায় স্ত্রীকে পিটিয়ে হত্যা করে মুখে বিষ ঢেলে আত্মহত্যা বলে প্রচার স্বামীর

Kishori
হালনাগাদ: শনিবার, ৪ জুলাই, ২০২০

দি নিউজ ডেস্ক: খুলনায় স্ত্রীকে পিটিয়ে হত্যা করে মুখে বিষ ঢেলে আত্মহত্যা করেছে বলে প্রচার করে স্বামী। ঘটনাটি ঘটেছে খুলনার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নের কালিনগর গ্রামে।

বৃহস্পতিবার সন্ধ্যায় স্ত্রী মিতু বাওয়ালীকে (২০)কে বেধড়ক পেটায় তার স্বামী চয়ন বাওয়ালী (৩০)। পিটিয়ে হত্যা করে মুখে বিষ ঢেলে দেয়ার অভিযোগে স্বামীকে আটক করেছে পুলিশ।

জানা যায়, উপজেলার কালিনগর গ্রামের শৈলেন্দ্র বাওয়ালীর ছেলে চয়ন বাওয়ালী (৩০) তার স্ত্রী মিতু বাওয়ালীকে (২০) শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করত।

মিতুকে মারপিট করার সময় চয়নের বড় ভাই পুলোক বাওয়ালীও যুক্ত ছিলেন। পুলোক তার ভাই বৌ মিতুকে শক্ত লাঠি দিয়ে গুরুতর আঘাত করে। সন্ধ্যায় মিতুর মারা যায়। এ সময় দায় এড়াতে মিতুর মুখে বিষ ঢেলে দিয়ে আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা করে স্বামী চয়ন।

এ ঘটনায় পাইকগাছা থানার পরিদর্শক (তদন্ত) আশরাফুল আলম ঘটনাস্থল পরিদর্শনকালে চয়নকে আটক করেন। জিজ্ঞাসাবাদে চয়ন তার স্ত্রীকে মারপিটের বিষয়টি পুলিশের কাছে স্বীকার করেছে বলে আশরাফুল আলম জানান।

পাইকগাছা থানার ওসি এজাজ শফী জানান, স্ত্রী হত্যার অভিযোগে স্বামী চয়নকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর বিস্তারিত জানা যাবে।


এ ক্যটাগরির আরো খবর..