× Banner
সর্বশেষ
জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা – প্রধানমন্ত্রী একাডেমিক সহযোগিতায় বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক সুদৃঢ় হবে – হাইকমিশনার পঞ্চগড়ের বোদায় বিস্কুটের প্রলোভন দেখিয়ে ২ শিশুকে ধর্ষণ, ধর্ষক আটক কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড কালভার্ট ভরাটের অভিযোগে পানি নিষ্কাশন বন্ধ, মধুখালীতে জলাবদ্ধতায় দুর্ভোগে প্রায় ৪০ টি পরিবার বাংলা কিউআর কোড ব্যবহারে উৎসাহিত করতে লক্ষ্মীপুরে পূবালী ব্যাংকের র‍্যালি ও মতবিনিময় সভা ডাসারে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার  শৈলকুপায় কৃষক কার্ড বিতরণ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝিকরগাছায় শিক্ষক দ্বারা ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ; সঠিক বিচারের জোর দাবী শিক্ষার্থীদের কালীগঞ্জে কৃষি সেচের নলকূপ দখল নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন

করোনা প্রাদুর্ভাবেও জুন মাসে ১০১ ধর্ষণ নিয়ে ৩০৮ জন নারী ও কন্যাশিশু নির্যাতের শিকার

Kishori
হালনাগাদ: বুধবার, ১ জুলাই, ২০২০
জুন মাসে ১০১ ধর্ষণ

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবে গত জুন মাসে ১০১ জন নারী ও কন্যাশিশু ধর্ষণের শিকার নিয়ে মোট ৩০৮ জন নারী ও কন্যাশিশু নির্যাতিত  হয়েছে বলে জা‌নি‌য়ে‌ছে বাংলাদেশ মহিলা পরিষদ।

আজ বুধবার (১ জুলাই) গণমাধ‌্যমে পাঠা‌নো এক বিবৃতি‌তে এ তথ‌্য জানায় সংগঠন‌টি।

বাংলাদেশ মহিলা পরিষদের লিগ্যাল এইড উপ-পরিষদে সংরক্ষিত ১৪টি দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে এ তথ‌্য উঠে এসেছে বলে জানানো হয়।

বিবৃ‌তি‌তে জানা‌নো হয়, পত্রিকায় প্রকাশিত সংবাদ অনুসারে ২০২০ সালের জুন মাসে মোট ৩০৮ জন নারী ও কন্যা নির্যাতনের শিকার হয়েছে। ধর্ষণের শিকার হয়েছে মোট ১০১ জন, এর মধ্যে গণধর্ষণের শিকার হয়েছে ২৫ জন, ধর্ষণের পর হত্যা করা হয়েছে ৭ জনকে।

এছাড়া, ধর্ষণের চেষ্টা করা হয়েছে ১৫ জনকে, শ্লীলতাহানির শিকার হয়েছে ৩ জন, যৌন নির্যাতনের শিকার হয়েছে ৬ জন। এসিডদগ্ধের শিকার হয়েছে ১ জন, অগ্নিদগ্ধের শিকার হয়েছে ৪ জন, এর মধ্যে অগ্নিদগ্ধের কারণে মৃত্যু হয়েছে ৩ জনের।

সংগঠনটি আরো জানায়, অপহৃত হয়েছে মোট ১৪ জন। পতিতালয়ে বিক্রি করা হয় ১ জনকে। বিভিন্ন কারণে ৬২ জন নারী ও কন্যাশিশুকে হত্যা করা হয়েছে। যৌতুকের কারণে হত্যা করা হয়েছে ৫ জনকে।

২ গৃহপরিচারিকাকে হত্যা করা হয়েছে এবং ১ গৃহপরিচারিকা আত্মহত্যা করেছে। যৌতুকের কারণে নির্যাতন করা হয়েছে ৭ জনকে। শারীরিক নির্যাতনের শিকার হয়েছে ১৯ জন। উত্ত্যক্ত করা হয় ৫ জনকে।

বিভিন্ন নির্যাতনের কারণে ১৭ জন আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। ৩৪ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। ফতোয়ার শিকার হয়েছে ১ জন। বাল্যবিবাহ হয়েছে ১ জনের। এছাড়া, নানাভাবে নির্যাতনের শিকার হয়েছে ২ নারী ও শিশু।


এ ক্যটাগরির আরো খবর..