× Banner
সর্বশেষ
বন্যাদুর্গত চট্টগ্রামে জামায়াত আমির, ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ আজকের খেলার সূচি (১০ জুলাই): বিশ্বকাপে স্পেন-বেলজিয়াম, উইম্বলডনে সেমিফাইনাল গোল-অ্যাসিস্টে উজ্জ্বল এমবাপ্পে, বিশ্বকাপে একের পর এক রেকর্ড স্পর্শ দুপুর ১টা পর্যন্ত ১৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত আজ ১০ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ১০ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন, একীভূত হচ্ছে বিডা-বেজা-পিপিপিএ দেশজুড়ে কোস্ট গার্ডের বৃক্ষরোপণ কর্মসূচি মন্ত্রিসভায় ‘ইনভেস্ট বাংলাদেশ আইন’ ও নতুন আমদানি নীতি অনুমোদন চীনে জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৮

নওগাঁয় গ্রামের বাড়ি যাওয়া নিয়ে স্বামীর কাঁচির আঘাতে স্ত্রী খুন

Kishori
হালনাগাদ: বুধবার, ১ জুলাই, ২০২০

নওগাঁয় গ্রামের বাড়ি যাওয়া নিয়ে স্বামীর কাঁচির আঘাতে স্ত্রী তুকাজেবা খাতুন (১৭) খুন। এ ঘটনায় স্বামী সালাউদ্দিন সনিকে (২০) আটক করেছে পুলিশ।

বুধবার সকাল সাড়ে ৫টার দিকে নওগাঁর নিয়ামতপুর উপজেলার পারইল ইউনিয়নের ধানশা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত তুকাজেবা খাতুন গ্রামের আবুল হোসেনের মেয়ে। আটক সালাউদ্দিন সনি চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানার মুরাদপুর গ্রামের আজিজুল হকের ছেলে।

নিয়ামতপুর থানার ডিউটি অফিসার সহকারী-উপপরিদর্শক (এএসআই) সিদ্দিক বলেন, গত কয়েক দিন থেকে সালাউদ্দিন সনি স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ি উপজেলার পারইল ইউনিয়নের ধানশা গ্রামে অবস্থান করছিলেন।

বুধবার সকালে সালাউদ্দিন তার গ্রামের বাড়ি মুরাদপুরে যেতে চাইলে স্ত্রী নিষেধ করেন। এতে উভয়ের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। একপর্যায়ে সালাউদ্দিন কাঁচি দিয়ে স্ত্রী তুকাজেবা খাতুনের গলায় আঘাত করে।

তুকাজেবাকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে সকাল ৬টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

তিনি বলেন, সালাউদ্দিন সনিকে সকাল সাড়ে ৭টার দিকে শ্বশুরবাড়ি ধানশা গ্রাম থেকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।


এ ক্যটাগরির আরো খবর..