× Banner
সর্বশেষ
কোটালীপাড়া ভেজাল গুড় তৈরীর অপরাধে এক ব্যক্তির ৫০ হাজার টাকা জরিমানা পাইকগাছায় চৈত্রের শেষে পৌষের আবহ, ঘন কুয়াশায় ঢাকা পড়ল প্রকৃতি ৯ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে ৫ তলা বিশিষ্ট উপজেলা কমপ্লেক্স ভবন-বিদ্যুতের কারণে আটকিয়ে আছে হস্তান্তর প্রক্রিয়া সবার জন্য ইন্টারনেট নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের আহ্বান ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর প্রচন্ড গরমে তেল পাম্পগুলোর লম্বা লাইনের মানুষকে সরবত পান করালেন যুবদল নেতা ইমদাদুল হক ইমদা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করা হবে – এস এম জিলানী বেনাপোল পৌরসভার মেয়র হিসাবে আবু তাহের ভারতকে দেখতে চায় পৌরবাসি মাদারীপুরে গ্যাস সিলিন্ডারের গোডাউনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা আদায় মাদারীপুরে বাসচাপায় কিশোরের মৃত্যু, মেলেনি পরিচয় হিসাববিজ্ঞানীদের কৌশলগত উপদেষ্টা হিসেবে গড়ে ওঠার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর

পুঁজিবাজারে কমেছে লেনদেন বাড়ছে সূচক

Kishori
হালনাগাদ: সোমবার, ২৯ জুন, ২০২০
পুঁজিবাজারে কমেছে লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন কমেছে।  সূচক বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সোমবার ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৭ পয়েন্ট বেড়ে ৩ হাজার ৯৮১ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইর শরীয়াহ সূচক ১ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে যথাক্রমে ৯২৩ ও ১৩৩৫ পয়েন্টে অবস্থান করছে।

সোমবার ডিএসইতে ১৫৪ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। আগের কার্যদিবসের চেয়ে সোমবার ২ হাজার ৩৮৯ কোটি টাকার কম। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল ২ হাজার ৫৪৩ কোটি টাকার।

সোমবার ডিএসইতে ২৯৮টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এগুলোর মধ্যে দাম বেড়েছে ৪০টি কোম্পানির কমেছে ১৯টি এবং অপরিবর্তিত রয়েছে ২৩৯টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর।

রোববার (২৮ জুন) লেনদেনের শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠান হলো- বেক্সিমকো ফার্মা,  বিএসসিসিএল, গ্ল্যাক্সোস্মিথক্লাইন, ইন্দোবাংলা, স্কয়ার ফার্মা, লিন্ডে বিডি, সেন্ট্রাল ফার্মা, সিটি ব্যাংক, ওয়াটা কেমিক্যাল ও ফার্মা এইড।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ২৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৩০৮ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ১৩৮টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ২৯টির, কমেছে ১৩টি এবং অপরিবর্তিত রয়েছে ৯৬টির কোম্পানির শেয়ার দর।

সোমবার সিএসইতে ৭৮ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ১৭৩ কোটি টাকা কম। আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল ২৫১ কোটি ৮৩ লাখ টাকার।


এ ক্যটাগরির আরো খবর..