× Banner
সর্বশেষ
বন্যাদুর্গত চট্টগ্রামে জামায়াত আমির, ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ আজকের খেলার সূচি (১০ জুলাই): বিশ্বকাপে স্পেন-বেলজিয়াম, উইম্বলডনে সেমিফাইনাল গোল-অ্যাসিস্টে উজ্জ্বল এমবাপ্পে, বিশ্বকাপে একের পর এক রেকর্ড স্পর্শ দুপুর ১টা পর্যন্ত ১৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত আজ ১০ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ১০ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন, একীভূত হচ্ছে বিডা-বেজা-পিপিপিএ দেশজুড়ে কোস্ট গার্ডের বৃক্ষরোপণ কর্মসূচি মন্ত্রিসভায় ‘ইনভেস্ট বাংলাদেশ আইন’ ও নতুন আমদানি নীতি অনুমোদন চীনে জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৮

নোয়াখালী সদর উপজেলায় গুলিবিদ্ধ ইউপি সদস্যের মৃত্যু

Kishori
হালনাগাদ: রবিবার, ২৮ জুন, ২০২০
গতিরোধ করে গুলি ইউপি সদস্য

নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নের ৩নং ওয়ার্ডে দৃর্বৃত্তদের গুলিতে আহত একই ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ হোরন মারা গেছেন।
রোববার (২৮ জুন) সকালে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সুধারাম থানার পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেন। তিনি আরও জানান, এ ঘটনার গুলিবিদ্ধ ইউপি সদস্য ঘটনার দিন রাতেই একটি মামলা দায়ের করে ছিলেন। পুলিশ অভিযুক্তদের গ্রেফতারে
জোর তৎপরতা চালাচ্ছে।
উল্লেখ্য, এর আগে গত শুক্রবার (২৬ জুন) রাত দশটার দিকে ইউপি সদস্য মো.হোরন (৪৯), স্থানীয় একটি বাজার থেকে মোটরসাইকেল করে বাড়ি ফেরার পথে আন্ডারচর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের হাজী আব্দুল ওহাব বিদ্যালয় এলাকায় কতিপয় দূর্বৃত্তরা মোটরসাইকেলের গতিরোধ করে তাকে বেধড়ক পিটিয়ে জখম করে।
পরে হামলাকারীরা ইউপি সদস্য হোরনকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুঁড়লে তার হাত, কোমর ও পিঠে গুলি লাগে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিলে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসা অবস্থায় আজ রবিবার সকালে তার মৃত্যু হয়।
নিহত ইউপি সদস্য আন্ডারচর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য ও একই ওয়ার্ডের পশ্চিম মাইছরা গ্রামের আব্দুল মান্নান’র ছেলে।


এ ক্যটাগরির আরো খবর..