× Banner
সর্বশেষ
মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর কৃষি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশ-সারাওয়াকের কৌশলগত সহযোগিতার উদ্যোগ রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন, বেড়ছে তীব্রতা – নিয়ন্ত্রণে ৮ ইউনিট শার্শার বাগআচড়ায় অতিরিক্ত তেল মুজুদের দায়ে ট্যাস্ক ফোর্সের যৌথ অভিযান সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিত করতে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

ইসরাফিল আলম এমপির মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০
এমপির মায়ের রুহের মাগফেরাত

আবুহেনা আত্রাই নওগাঁঃ ইসরাফিল আলম এমপি মহোদয়ের “রত্নগর্ভা” মা এসেদা রহমানের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ ও প্রজন্ম পরিবারের উদ্যোগে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজ মিলনায়তনে মরহুমার রুহের মাগফেরাত কামনায় অনুষ্ঠিত এই দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন হাফেজ মাওলানা মোঃ ফিরোজ হোসেন।
দোয়ার আগে মরহুমার ব্যাপারে স্মৃতিচারণ করে অত্র কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ ও প্রজন্ম পরিবারের চেয়ারম্যান আব্দুর রহমান রিজভী বলেন, মরহুমা এসেদা রহমান অতিথি পরায়ন ও সৎ মানুষ ছিলেন।আল্লাহ তাকে জান্নাতবাসী করুন।
মরহুমা এসেদা রহমানের স্মৃতি ধরে রাখার জন্য তাঁর প্রিয় বকুল ও কৃষ্ণচুড়া গাছের চারা কলেজ প্রাঙ্গনে রোপণের মাধ্যমে “এসেদা রহমান চত্তর” এর উদ্বোধন করা হয়।
এ সময় স্থানীয় ইউপি আ’লীগ সাধারণ সম্পাদক আফজাল হোসেন মেম্বার, আত্রাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল হোসেন সেন্টু, সাংবাদিক সোহেল,খালেদ বিন ফিরোজ, কলেজের শিক্ষক কর্মচারী ও সুধি জন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২০ জুন দিবাগত রাতে বার্ধক্য জনিত কারনে তিনি ইন্তোকাল করেন।


এ ক্যটাগরির আরো খবর..