× Banner
সর্বশেষ
নড়াইলে র‍্যাবের অভিযানে অস্ত্র গুলিসহ একজন গ্রেপ্তার  দেশের ১৯২ নগর স্বাস্থ্যকেন্দ্রের মাধ্যমে সেবা সম্প্রসারণ হবে – স্বাস্থ্যমন্ত্রী বন্ধ কলকারখানা চালু করে ফের কর্মসংস্থান সৃষ্টি করতে চায় সরকার – বাণিজ্যমন্ত্রী রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী-সন্তানকে কুপিয়ে হত্যা, স্বামী পলাতক পাহাড়ধসে কক্সবাজার ও বান্দরবানে ৭ জনের মৃত্যু টানা বৃষ্টিতে কাপ্তাইয়ে পাহাড়ধস, সড়কে যান চলাচল বন্ধ সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ও গণভোটের বিধান পুনর্বহাল নতুন রিপ্লেতে স্পষ্ট চিত্র, সালাহর পেনাল্টি দাবি নাকচ; স্বস্তিতে আর্জেন্টিনা লঘুচাপের প্রভাবে দেশজুড়ে ঝড়-বৃষ্টির সতর্কতা, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত বহাল আজ বৃহস্পতিবার (৯ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

করোনা মোকাবিলায় সুস্থ স্বাস্থ্যব্যবস্থা দরকার,জনগণের দাবি ওঠানো ছাড়া সম্ভব নয় -ডা. জাফরুল্লাহ

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০
সুস্থ স্বাস্থ্যব্যবস্থা দরকার

করোনাভাইরাস মোকাবিলায় সরকারের সঠিক কোনও চিন্তাভাবনা নেই। সরকার একটি অন্ধকার ঘরে কালো বিড়াল খুঁজে বেড়াচ্ছে। একটি সুস্থ স্বাস্থ্য ব্যবস্থা দরকার। এটা জনগণ দাবি ওঠানো ছাড়া সম্ভব না। এর পরিবর্তনের জন্য জনগণের পক্ষ থেকে আওয়াজ আসতে হবে। বললেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

আজ বৃহস্পতিবার (২৫ জুন) করোনা থেকে রোগ মুক্তি হওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ডা. জাফরুল্লাহ বলেন,  করোনাভাইরাসের মূল প্রবাহ এখনও আসেনি। আগামী মাস বা পরের মাসে তা শুরু হবে। যখন গ্রামগঞ্জে তা ছড়িয়ে পড়বে।  সরকার একটি অন্ধকার ঘরে কালো বিড়াল খুঁজে বেড়াচ্ছে। করোনার মূল প্রবাহ শুরু হবে পরের মাসেই।

তিনি বলেন, জাতীয় ঔষধ নীতির নিয়ম বদলালে ওষুধের দাম অর্ধেক হবে।

আলোচনা অংশ নিয়ে ডা. জাফরুল্লাহ চিকিৎসক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মামুন মোস্তাফি বলেন, ওনার করোনা বিজয়ী হওয়ার পেছনে সবচেয়ে বড় যে বিষয়টি কাজ করেছে তা হলো মনোবল। আমরা ঢাকা মেডিকেলে তার জন্য কেবিন রেডি করেছিলাম। কিন্তু জানান যে যেখানে থেকে আমার গ্রামের একজন মানুষ চিকিৎসা নিতে পারবে না আমিও নিব না। গ্রামের কোনও মানুষের এখানে থেকে মৃত্যু হলে আমারও হবে।


এ ক্যটাগরির আরো খবর..