× Banner
সর্বশেষ
জাতীয় সংসদ ভবনে সচিবালয় কমিশন বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ সয়াবিন তেল লিটার প্রতি নতুন দাম ১৯৯ টাকা নির্ধারণ সীমানার গাছ লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১ চট্টগ্রামে নৌবাহিনীর মেডিকেল কলেজের আনুষ্ঠানিক যাত্রা শুরু ঝিকরগাছায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; প্রতিষ্ঠানসহ দু’জনকে জরিমানা চট্টগ্রাম বন্দরে আর্থিক সুবিধা বাড়াতে চট্টগ্রাম পোর্ট অথরিটি –প্রাইম ব্যাংক কো-ব্র্যান্ডেড ভিসা ক্রেডিট কার্ড চালু পররাষ্ট্র উপদেষ্টার স‌ঙ্গে পাকিস্তানের হাই কমিশনারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের কৃষিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ হোম অফিস ও অনলাইন শিক্ষায় দেশের প্রথম অ্যাপভিত্তিক ডাটা বান্ডল ‘হোম কানেক্টিভিটি’ আনল বাংলালিংক

কুড়িগ্রামের নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নিম্নাঞ্চলের ফসলের ব্যাপক ক্ষতি

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০
কুড়িগ্রামের নদ-নদীর পানি বৃদ্ধি

নিজস্ব সংবাদদাতাঃ কুড়িগ্রামে ব্রম্মপুত্র, ধরলা, তিস্তা, দুধকুমরসহ ১৬টি নদ-নদীতে বৃষ্টি ও উজানের ঢলের পানি আবারো বৃদ্ধি পেয়েছে। সেই সাথে দেখা দিয়েছে নদ-নদীর ভাঙ্গন।
গত ২৪ ঘন্টায় সেতু পয়েন্টে ধরলার পানি ৩৮ সেন্টিমিটার, নুনখাওয়া পয়েন্টে ব্রম্মপুত্রের পানি ১৪ সেন্টিমিটার এবং কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি ৬ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে।

ফলে যাত্রাপুর, নুনখাওয়া, নারায়ণপুর ও সাহেবের আলগা ইউনিয়নের অন্তত ৩০টি চরে পানি ঢুকে পড়েছে। তলিয়ে গেছে নিম্নাঞ্চলের উঠতি ফসল বাদাম, তিল, কাউন, পাটসহ বিভিন্ন ধরনের সবজি ক্ষেত।

এব্যাপারে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো: আরিফুল ইসলাম বলেন, কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। চলতি মাসের ২৮ ও ২৯ তারিখ এবং জুলাইয়ের প্রথম সপ্তাহে ব্রহ্মপুত্র নদের পানি বিপদসীমা অতিক্রম করতে পারে। তখন ব্রহ্মপুত্রের অববাহিকার চিলমারী, উলিপুর, রৌমারী, রাজিবপুর উপজেলা ও নাগেশ্বরীর কিছু অংশ বন্যা কবলিত হয়ে পড়তে পারে। আর পানি বৃদ্ধি পাওয়ার ফলে নদী ভাঙ্গনের মাত্রা কিছুটা কমেছে। কিছু কিছু ভাঙ্গন কবলিত এলাকায় আমরা জরুরী ভিত্তিতে কাজ অব্যাহত রেখেছি।


এ ক্যটাগরির আরো খবর..