× Banner
সর্বশেষ
জাতীয় সংসদ ভবনে সচিবালয় কমিশন বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ সয়াবিন তেল লিটার প্রতি নতুন দাম ১৯৯ টাকা নির্ধারণ সীমানার গাছ লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১ চট্টগ্রামে নৌবাহিনীর মেডিকেল কলেজের আনুষ্ঠানিক যাত্রা শুরু ঝিকরগাছায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; প্রতিষ্ঠানসহ দু’জনকে জরিমানা চট্টগ্রাম বন্দরে আর্থিক সুবিধা বাড়াতে চট্টগ্রাম পোর্ট অথরিটি –প্রাইম ব্যাংক কো-ব্র্যান্ডেড ভিসা ক্রেডিট কার্ড চালু পররাষ্ট্র উপদেষ্টার স‌ঙ্গে পাকিস্তানের হাই কমিশনারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের কৃষিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ হোম অফিস ও অনলাইন শিক্ষায় দেশের প্রথম অ্যাপভিত্তিক ডাটা বান্ডল ‘হোম কানেক্টিভিটি’ আনল বাংলালিংক

দিনাজপুর খানসামায় বাঁশের সাঁকোটি এখন মরণ ফাঁদে পরিণত

Kishori
হালনাগাদ: সোমবার, ২২ জুন, ২০২০
দিনাজপুর খানসামা

দিনাজপুর জেলা প্রতিনিধি নয়নঃ দিনাজপুরের খানসামা উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নের ছাতিয়ানগড়-আলোকডিহি গ্রামের মধ্যবর্তী ইছামতি নদীর ওপর খগেনশাহ ঘাটে বাঁশের সাঁকোটি এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো দিয়ে পারাপার হচ্ছেন উত্তরা ইপিজেডের কর্মীসহ এলাকার প্রায় ২ হাজার মানুষ।

সাঁকোটি প্রায় ১২০ মিটার দীর্ঘ। তবে এর প্রায় ৫০ মিটার শুধুমাত্র দুটি বাঁশের ওপর দিয়েই লোকজন চলাচল করছে। বাকিটুকুর বাশঁ-খুটি পচে নষ্ট হয়ে গেছে। অনেক স্থানের পচা বাঁশ খসে পড়েছে। সাঁকোতে উঠলে থরথর করে কাঁপতে থাকে। ফলে এ সাঁকো দিয়ে যানবাহন তো দূরের কথা মানুষজনই ঠিকমত চলাচল করতে পারে না। তারপরও অনেকে সাইকেল মাথার ওপর তুলে একহাত দিয়ে বাঁশ ধরে ঝুঁকিপৃুর্ণভাবে পার হচ্ছেন। সাঁকোটির পশ্চিম-দক্ষিণ পার্শ্বে একটি প্রাথমিক বিদ্যালয় ও পূর্ব পার্শ্বে একটি বাজার রয়েছে।

এছাড়াও সকাল ৬ টা হতে সাড়ে ৮ টা পর্যন্ত এবং বিকেল ৪টা হতে রাত ৮ টা পর্যন্ত প্রায় ৭০০/৮০০ ইপিজেড কর্মী ঝুঁকিপূর্ণ ভাবে সাঁকোটি পার হচ্ছেন। বাজারের লোকজন অনেকটাই ঝুঁকিপূর্ণ ভাবে পার হয়ে বাজার করেন। আর মোটরসাইকেল, ভ্যানগাড়িসহ যানবাহন গুলো সাঁকোর উত্তর ও দক্ষিণ পাশের ৫/৬ কি.মি. ঘুরে যাতায়াত করছে।
স্থানীয়দের অভিযোগ, গত ১৮/২০ বছর আগে থেকে তারা নিজেরাই বাঁশ দিয়ে স্বেচ্ছাশ্রমে সাঁকো তৈরি করে চলাচল করেন। তবে গত দু’বছর ধরে এলাকার নেতাকর্মীরা সেতু করে দেওয়ার আশ্বাস দিচ্ছেন। তাই সাঁকোটির কোন সংস্কার না করায় গত ৬ মাস ধরে এই অবস্থা।

দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে সাঁকোটি এখন আর এলাকাবাসীর কোনো কাজেও আসছে না। শুষ্ক মৌসুমে এ নদীতে পানি শুকিয়ে গেলে এলাকার লোকজন হেঁটে পার হয়। তবে বর্ষায় সাঁকোটির নিচে পানি জমে থাকায় ভাঙ্গা সাঁকোতেই ঝুঁকি নিয়ে তারা চলাচল করে। এই নদীর ওপর তাদের ব্রীজ নির্মাণের দাবি দীর্ঘদিনের। বারবার তাগিদ দেয়া হলেও এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বারবার আশ্বাস দিলেও পরবর্তিতে কোনো উদ্যোগ নেয়া হয় নি।

আঙ্গারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা আহমেদ শাহ্ দিনাজপুর জেলা প্রতিনিধি নয়ন কে জানান , সাঁকো সংস্কারে প্রতিবছর অনেক টাকা খরচ হয়। তাই সাঁকোর পরিবর্তে সেতু স্থাপনের জন্য সংশ্লিষ্ট দপ্তরে আবেদন দিয়েছি। এমনকি সেতু স্থাপনের জন্য উপজেলা মাসিক সভায় প্রস্তাবও করেছি। সংশ্লিষ্ট দপ্তর ত্রাণের সেতু করে দিবেন বলে জানিয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..