× Banner
সর্বশেষ
তেলের দাম বাড়ার কারণে পরিবহনের নতুন ভাড়া নির্ধারণ নিয়ে সিদ্ধান্ত বৃহস্পতিবার – পরিবহন ও সেতুমন্ত্রী বাসে গাজীপুর গেলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী, সংসদ সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্বিপাক্ষিক সম্পর্ক উচ্চতর পর্যায়ে নিতে চায় বাংলাদেশ-ইথিওপিয়া না ফেরার দেশে চলে গেলেন,বেনাপোলের বিশিষ্ট ব্যবসায়ী আসাদুজ্জামান আশা জামিনে মুক্ত মাদক বিক্রেতা সাংবাদিককে দিলো হত্যার হুমকি আগামী ৩ মে থেকে ধান-চাল ও গম সংগ্রহ করবে সরকার – স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে স্কাউট সদস্যদের সাক্ষাৎ শুভেচ্ছা দূত হিসেবে ইউএনএইচসিআরের সঙ্গে তাহসানের চুক্তি নবায়ন পুলিশের হাতে ধরা একাধিক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার  বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় ১৩৩ বোতল উইনিক্স সিরাপ উদ্ধার

যশোরে ছুরিকাঘাতে মাদ্রাসা সভাপতি খুন

Kishori
হালনাগাদ: রবিবার, ২১ জুন, ২০২০
মাদ্রাসা সভাপতি খুন

যশোর প্রতিনিধি: যশোরের উপশহরে দুই যুবকের মধ্যে মারামারি ঠেকাতে গিয়ে ছুরিকাঘাতে মারা গেছেন উপশহর আদর্শ বহুমুখি মাদ্রাসার সভাপতি এনামুল হক ইমু (৩৫)। তিনি উপশহর বি ব্লক মসজিদের পাশের  ১১৫ নম্বর বাড়ির সৈয়দ ইকবাল হোসেন ইকুর ছেলে।
নিহতের পিতা সৈয়দ ইকবাল হোসেন ইকু জানিয়েছেন, তিনি লোকমুখে শুনেছেন-রোববার রাত ৮টার দিকে উপশহর শিশু হাসপাতালের সামনে দুই যুবক মারামারি করছিল। সে সময় ইমু সেখানে ছিল। সে তাদেরকে থামানোর চেষ্টা করে এবং একজনকে একটি থাপ্পড় মারে।
থাপ্পড় খাওয়া যুবকটি একটি ছুরি বের করে ইমুর পেটে আঘাত করে। সাথে সাথে সে মাটিতে পড়ে যায় এবং দুই যুবক পালিয়ে যায়। এ সময় আশেপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. আহমেদ তারেক জানিয়েছেন, ছুরিকাঘাতে তার শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। ফলে হাসপাতালে আনার পরপরই তিনি মারা যান।
এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) শেখ তাসমীম আলম জানিয়েছেন, উপশহরে ছুরিকাঘাতে যুবক মারা যাওয়ার খবর পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে আসামি সনাক্তের চেষ্টা করছে।


এ ক্যটাগরির আরো খবর..