× Banner
সর্বশেষ
নেপালে সামাজিক সম্প্রীতি ও ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট: কাঠমান্ডুর রাজনীতিতে নতুন সমীকরণ জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনের আহ্বান প্রধানমন্ত্রীর জুলাই গণ-অভ্যুত্থান দিবস: গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির আজ জুলাই গণ-অভ্যুত্থান দিবস : সরকারি ছুটি, দেশজুড়ে শ্রদ্ধা, স্মরণ ও নানা কর্মসূচি আজ বুধবার (৫ আগস্ট) আপনার রাশিফলে কী রয়েছে আজ ৫ আগস্ট বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল জব্দকৃত চায়না দুয়ারি জাল তনু হত্যা মামলায় জামিনে মুক্তি পেলেন সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান আইসিসিআর স্কলারশিপ দুই দেশের জনগণের মধ্যে সেতুবন্ধন গড়বে – ভারতীয় হাইকমিশনার দেশে ইমাম, মুয়াজ্জিনসহ ধর্মীয় উপাসনালয়ের আড়াই লাখেরও বেশি ব্যক্তি পাবেন মাসিক সম্মানি

ডিএসইর লেনদেন কমলেও বেড়েছে সিএসইতে

Kishori
হালনাগাদ: রবিবার, ২১ জুন, ২০২০
ডিএসইর লেনদেন কমলেও বেড়েছে সিএসইতে

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২১ জুন) পুঁজিবাজারে সূচকের মিশ্র প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। তবে এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লেনদেন কমলেও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ২ পয়েন্ট বেড়ে ৩ হাজার ৯৬২ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইর শরীয়াহ সূচক ০ দশমিক ৩৪ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে যথাক্রমে ৯১৮ ও ১৩২৬ পয়েন্টে অবস্থান করছে।

রোববার ডিএসইতে ৩৮ কোটি ৬২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ৩১ কোটি টাকা কম। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল ৬৯ কোটি টাকার।

এদিন ডিএসইতে ২৪৫টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এগুলোর মধ্যে দাম বেড়েছে ১৭টির, কমেছে ১৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২১৪টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর।

রোববার লেনদেনের শীর্ষে থাকা দশ প্রতিষ্ঠান হলো- লিন্ডে বিডি, সেন্ট্রাল ফার্মা, বেক্সিমকো ফার্মা, রেকিট বেনকেজার, বিএসসিসিএল, পিএফ ফাস্ট মিউচ্যুয়াল ফান্ড, ইন্দোবাংলা ফার্মা, স্কয়ার ফার্মা, ইস্টার্ণ লুব্রিকেন্টস ও ফেডারেল ইন্স্যুরেন্স।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সিএএসপিআই এদিন ২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১১ হাজার ২৫২ পয়েন্টে। রোববার সিএসইতে হাত বদল হওয়া ৯১টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১১টির, কমেছে ৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৩টির কোম্পানির শেয়ার দর।

এদিন সিএসইতে ৯ কোটি ২৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে প্রায় ৮ কোটি টাকা বেশি। আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল ১ কোটি ৩৬ লাখ টাকার।


এ ক্যটাগরির আরো খবর..