× Banner
সর্বশেষ
নড়াইলে র‍্যাবের অভিযানে অস্ত্র গুলিসহ একজন গ্রেপ্তার  দেশের ১৯২ নগর স্বাস্থ্যকেন্দ্রের মাধ্যমে সেবা সম্প্রসারণ হবে – স্বাস্থ্যমন্ত্রী বন্ধ কলকারখানা চালু করে ফের কর্মসংস্থান সৃষ্টি করতে চায় সরকার – বাণিজ্যমন্ত্রী রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী-সন্তানকে কুপিয়ে হত্যা, স্বামী পলাতক পাহাড়ধসে কক্সবাজার ও বান্দরবানে ৭ জনের মৃত্যু টানা বৃষ্টিতে কাপ্তাইয়ে পাহাড়ধস, সড়কে যান চলাচল বন্ধ সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ও গণভোটের বিধান পুনর্বহাল নতুন রিপ্লেতে স্পষ্ট চিত্র, সালাহর পেনাল্টি দাবি নাকচ; স্বস্তিতে আর্জেন্টিনা লঘুচাপের প্রভাবে দেশজুড়ে ঝড়-বৃষ্টির সতর্কতা, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত বহাল আজ বৃহস্পতিবার (৯ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

এক সপ্তাহে করোনা উপসর্গ নিয়ে ১ হাজার ৭০ জনের মৃত্যু

Kishori
হালনাগাদ: শনিবার, ২০ জুন, ২০২০
বাংলাদেশ পিস অবজারভেটরি (বিপিও)

সারাদেশে কোভিড-১৯ তথা করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে ৭ জুন থেকে ১৩ জুন পর্যন্ত (৭ দিনে) ১ হাজার ৭০ জনের মৃত্যু হয়েছে। জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সেন্টার ফর জেনোসাইড স্টাডিজের (সিজিএস) একটি প্রকল্প বাংলাদেশ পিস অবজারভেটরি (বিপিও)।

শুক্রবার (১৯ জুন) মহামারির এই সময়ে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যম থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নিয়মিত সাপ্তাহিক হাইলাইটসে এ তথ্য প্রকাশ করা হয়।

এতে উল্লেখ করা হয়, করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে ৭ জুন থেকে ১৩ জুন পর্যন্ত (এক সপ্তাহ) এক হাজার ৭০ জনের মৃত্যু হয়েছে। এতে সবচেয়ে বেশি ৩১০ জন মারা যায় চট্টগ্রাম বিভাগে। দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা বিভাগ, এখানে ২৭০ জনের মৃত্যু হয়েছে। ময়মনসিংহ বিভাগে ৩৩ জনের মৃত্যু হয়েছে। যা গত সপ্তাহের তুলনায় ১৭৯ জন বেশি।

এতে আরও উল্লেখ করা হয়, গত এক সপ্তাহে ১৬৪টি অসন্তোষ ও বিক্ষোভের ঘটনা ঘটেছে। এর মধ্যে ৪৩ শতাংশই বেতন ও ভাতা পরিশোধের দাবিতে, ৩১ শতাংশ ত্রাণ ও খাদ্য সহায়তার দাবিতে, ১৪ শতাংশ লকডাউনের নিয়ম, বাসা ভাড়া ও টিউশন ফি সংশ্লিষ্ট, ৭ শতাংশ ত্রাণ সহায়তা বণ্টনে অনিয়ম এবং ৫ শতাংশ বাসভাড়া বাড়ানোর প্রতিবাদে।

এছাড়া করোনা ভাইরাস সংক্রান্ত ১২৬ ঘটনায় ৫৪১ জন আহত ও ১৩ জন নিহত হয়েছে। সামাজিক বিচ্যুতির ঘটনা ঘটেছে ১৯৬টি। বিভিন্ন বিষয়ে ৮৪টি গুজব ছড়ানোর ঘটনায় ৮৭ জনকে আটক করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..