× Banner
সর্বশেষ
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বহুমুখী কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার – প্রধানমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় গেলেন প্রধানমন্ত্রী পাইকগাছায় মৎস্য দপ্তরের মোবাইল কোর্ট: লাখো পার্শে পোনা অবমুক্ত, ২ ব্যবসায়ীকে আর্থিক দণ্ড কপোতাক্ষ নদে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন, গভীর ঘের ভরাট করে ইটভাটার নীলনকশা দূর্নীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের কণ্ঠস্বর: মধুখালীতে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ‎পাইকগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে লবন সহিষ্ণু ধান বীজ বিতরণ পাইকগাছার ফসিয়ার রহমান মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত  শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সাতক্ষীরা পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত  

সাংসদ রণজিতের পরিবারের আরো তিন সদস্য করোনায় আক্রান্ত

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০
রণজিতের পরিবারে করোনা

পরিবারের আরো তিন সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনের সংসদ সদস্য ও বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি রণজিত রায়ের।

আক্রান্তরা হলেন- রণজিত রায়ের ছেলে রাজিব রায় (৩৫), তার স্ত্রী ঋষিতা সাহা (২৭) এবং এই দম্পতির একমাত্র সন্তান নিলম রায় (৩)। রাজিব যশোরের বাঘারপাড়া উপজেলা যুবলীগের আহবায়ক।

যশোর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মীর আবু মাউদ এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সংসদ সদস্য রণজিত রায়ের পরিবারের মোট ছয় সদস্যের নমুনা সংগ্রহ করে গত ১৪ জুন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টারে পাঠানো হয়। বুধবার আসা ফলাফলে দেখা যায়, তাদের মধ্যে উল্লিখিত তিনজন করোনা পজিটিভ। বাদবাকি তিনজনের রিপোর্ট নেগেটিভ এসেছে।

গত ৮ জুন সকালে সংসদ সদস্য রণজিত রায়সহ তার পরিবারের আটজনের শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয় যশোর শহরের রেল রোডের বাসভবন থেকে। বিশেষ ব্যবস্থাপনায় ওই দিন দুপুরে বিশেষ টিম গঠন করে সংসদ সদস্যের পরিবারের সদস্যদের নমুনাগুলো পরীক্ষা করে ওই রাতেই ফলাফল পাঠিয়ে দেওয়া হয়। ফলাফলে দেখা যায়, নমুনাগুলোর মধ্যে শুধু সংসদ সদস্য রণজিত রায়েরটিই পজিটিভ এসেছে।

ওই দিন মধ্যরাতে রণজিত রায় তার ইচ্ছা অনুযায়ী যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি হন। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন আছেন।


এ ক্যটাগরির আরো খবর..