× Banner
সর্বশেষ
ভরিতে ৩ হাজার বেড়ে স্বর্ণের বর্তমান দাম কত? উখিয়ায় সেহেরি খাওয়ার সময় ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের পর হত্যা অগ্রিম ট্রেনের টিকিট বিক্রির দ্বিতীয় দিন আজ আজ রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আবহাওয়া মধ্যপ্রাচ্যে ফ্লাইট শিডিউল বিপর্যয়ে অপতথ্যের বিরুদ্ধে যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দুর্যোগের ধকল থেকে পরিত্রাণ পেতে দক্ষ ব্যবস্থাপনার বিকল্প নেই -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী দুবাই প্রবাসী শাকিব উদ্দিন হাজারো প্রবাসীর স্বপ্নদ্রষ্টা, অনুপ্রেরণা পরিচ্ছন্ন, মশামুক্ত ও সবুজ ঢাকা গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক প্রকাশ

শার্শায় অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা আদায়

Kishori
হালনাগাদ: বুধবার, ১৭ জুন, ২০২০
শার্শায় অনিয়মের অভিযোগ

মোঃ মাসুদুর রহমান শেখ, বেনাপোলঃ যশোরের শার্শায় স্বাস্থ্য বিভাগের জারিকৃত নিয়ম মেনে না চলার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বুধবার (১৭ জুন) বিকালে শার্শা উপজেলার নাভারণ বাজারের তিনজন দোকানদারকে ৩ হাজার টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খোরশেদ আলম।
এসময় কোভিড-১৯ বিস্তার রোধকল্পে সীমিত পরিসরে স্বাস্থ্য বিধি নিশ্চিতকল্পে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে।  অভিযানকালে অনেকেই স্বাস্থ্য বিভাগের জারিকৃত নিয়ম মেনে না চলার অভিযোগে নাভারণ সাতক্ষীরা মোড়ের আমান আলীকে এক হাজার টাকা, নাভারণ রেল বাজারের আব্দুস শহীদকে এক হাজার টাকা ও রেজাউল ইসলামকে এক হাজার টাকা সহ মোট তিন হাজার টাকা জরিমানা করা হয়।
খোরশেদ আলম বলেন, অভিযানকালে দেখা যায়  অনেকেই স্বাস্থ্য বিধি নিয়ম মানছেন না এবং বিভিন্ন অনিয়মে যুক্ত হচ্ছেন। যে কারণে তাদেরকে জরিমানা করা হচ্ছে। সকল অনিয়মের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি হুঁশিয়ার উচ্চারণ করেন।


এ ক্যটাগরির আরো খবর..