× Banner
সর্বশেষ
বন্যাদুর্গত চট্টগ্রামে জামায়াত আমির, ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ আজকের খেলার সূচি (১০ জুলাই): বিশ্বকাপে স্পেন-বেলজিয়াম, উইম্বলডনে সেমিফাইনাল গোল-অ্যাসিস্টে উজ্জ্বল এমবাপ্পে, বিশ্বকাপে একের পর এক রেকর্ড স্পর্শ দুপুর ১টা পর্যন্ত ১৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত আজ ১০ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ১০ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন, একীভূত হচ্ছে বিডা-বেজা-পিপিপিএ দেশজুড়ে কোস্ট গার্ডের বৃক্ষরোপণ কর্মসূচি মন্ত্রিসভায় ‘ইনভেস্ট বাংলাদেশ আইন’ ও নতুন আমদানি নীতি অনুমোদন চীনে জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৮

বেড়ায় গৃহবধুর মরদেহ উদ্ধার

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০
গৃহবধুর মরদেহ

বেড়া (পাবনা) প্রতিনিধিঃ পাবনার বেড়া পৌর এলাকার বনগ্রাম উত্তর চরপাড়া মহল্লায় এক গৃহবধু গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। হত্যা না আত্মহত্যা সংশয়ে এলাকা বাসী।

এলাকাবাসী ও থানা সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে বেড়া উপজেলার বনগ্রাম উত্তর চরপাড়া মহল্লার ভাষা হালদারের ছেলে ওষুধ ব্যবসায়ী দেবাশীষ হালদারের সাথে বিয়ে হয় সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার এনায়েতপুর গ্রামের সুকুমার হালদারে মেয়ে পারুল হলদারের (২২)।

বিয়ের কিছু দিন পর থেকেই পারুলের শাশুড়ী ও শ্বশুরের সাথে মনমালিন্য ও কলহ চলতে থাকে। পারিবারিক এ কলহের জেরেই পারুলকে হত্যা করা হয়েছে বলে নিহতের ছোটবোন শিল্পী হলদার অভিযোগ করেন। সে আরও বলে বিয়ের পর থেকেই শাশুড়ী, শ্বশুড় ও স্বামী প্রায়ই তাকে শারিরীক নির্যাতন করতো।

আজ বৃহস্পতিবার সকালে পারুলের সাথে পরিবারের ঝগড়া হয়, এরই জের ধরে তাকে শ্বারোধ করে হত্যা করে এবং পরে গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে দিয়ে আত্মহত্যা করেছে বলে রটনা করে।

এ খবর পেয়ে বেড়া মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্বার করে পাবনা সদর হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে, ময়না তদন্তের রির্পোট পেলেই জানা যাবে হত্যা না আত্মহত্যা এবং সেই অনুযায়ী আইনুগ ব্যবস্থা নেওয়া হবে বলে বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ জানান।


এ ক্যটাগরির আরো খবর..