× Banner
সর্বশেষ
নড়াইলে র‍্যাবের অভিযানে অস্ত্র গুলিসহ একজন গ্রেপ্তার  দেশের ১৯২ নগর স্বাস্থ্যকেন্দ্রের মাধ্যমে সেবা সম্প্রসারণ হবে – স্বাস্থ্যমন্ত্রী বন্ধ কলকারখানা চালু করে ফের কর্মসংস্থান সৃষ্টি করতে চায় সরকার – বাণিজ্যমন্ত্রী রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী-সন্তানকে কুপিয়ে হত্যা, স্বামী পলাতক পাহাড়ধসে কক্সবাজার ও বান্দরবানে ৭ জনের মৃত্যু টানা বৃষ্টিতে কাপ্তাইয়ে পাহাড়ধস, সড়কে যান চলাচল বন্ধ সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ও গণভোটের বিধান পুনর্বহাল নতুন রিপ্লেতে স্পষ্ট চিত্র, সালাহর পেনাল্টি দাবি নাকচ; স্বস্তিতে আর্জেন্টিনা লঘুচাপের প্রভাবে দেশজুড়ে ঝড়-বৃষ্টির সতর্কতা, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত বহাল আজ বৃহস্পতিবার (৯ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

করোনায় কেড়ে নিল পুলিশের আরেক সদস্য নিয়ে ১৯ জন সম্মুখযোদ্ধার জীবন

Kishori
হালনাগাদ: সোমবার, ৮ জুন, ২০২০
এএসআই করোনায় আক্রান্ত

মহামারী করোনাভাইরাসের প্রকোপে বাংলাদেশ পুলিশের আরও এক সদস্য আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি হলেন কনস্টেবল মো. আলমগীর হোসেন (৫৫)। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের অধীন হাজারীবাগ পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।

সোমবার (৮ জুন) পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) সোহেল রানা এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, করোনা ভাইরাস পজিটিভ হওয়ায় কনস্টেবল আলমগীর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। রোববার (৭ জুন) দিনগত রাত সাড়ে ১২টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কনস্টেবল আলমগীরের বাড়ি ফরিদপুর জেলার নগরকান্দা থানার মাজারদিয়া গ্রামে। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী ও পুত্র সন্তানসহ অনেক আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন।

বাংলাদেশ পুলিশের উদ্যোগে তার মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উপস্থিতিতে জানাজা শেষে মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এ নিয়ে এখন পর্যন্ত ১৯ জন পুলিশ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।


এ ক্যটাগরির আরো খবর..