× Banner
সর্বশেষ
ঝিনাইদহ সদরে ইফতার মাহফিল নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষে নিহত ১ রাজধানীর কুড়িলে নদ্দায় আগুন নিয়ন্ত্রণে অমর একুশে বইমেলায় আইনমন্ত্রীর লেখা ‘শুধু মাধবীর জন্য’ বইয়ের মোড়ক উন্মোচন রাজধানীর নদ্দায় এলাকায় ভয়াবহ আগুন ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না – শিক্ষামন্ত্রী কে কোন রাজনৈতিক দল করলো তা নিয়ে ভাবার  সুযোগ নেই আমরা সকলের উন্নয়নে কাজ করতে চাই: খোকন তালুকদার  নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে সরকার বেনাপোলে বিজিবির অভিযানে ১৬ লক্ষ ৮১ হাজার ৯৫০ টাকা মূল্যের চোরাচালান পণ্য আটক ভারতের সাথে দ্রুত সম্পর্কোন্নয়ন জরুরি গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে আমাদের কাজ – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

ঢাকা মহানগর বিএনপি নেতা হাসান করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু

Kishori
হালনাগাদ: রবিবার, ৭ জুন, ২০২০
বিএনপি নেতা হাসান

বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি) ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসান করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৫৫ বছর।

আজ রোববার (০৭ জুন) রাত পৌনে ৯টায় গুলশানের শাহাবউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

শায়রুল কবির জানান, করোনায় আক্রান্ত আহসান উল্লাহ হাসানকে রোববার দুপুরে শাহাব উদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। রাতে সেখানেই তিনি মারা যান। তার স্ত্রীও করোনায় আক্রান্ত। তিনিও শাহাব উদ্দিন মেডিকেলে ভর্তি আছেন। তার দুই ছেলে সুস্থ আছেন।

প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী তার দাফন সম্পন্ন হবে বলেও শায়রুল জানান।

ঢাকা মহানগর উত্তর বিএনপির সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


এ ক্যটাগরির আরো খবর..