× Banner
সর্বশেষ
আজ ১৯ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৯ জুলাই (২ শ্রাবণ ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠীকে বর্জন করতে হবে – স্বাস্থ্যমন্ত্রী অনলাইন অপরাধের বিরুদ্ধে সংসদে নতুন কঠোর আইন পাস হয়েছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী পানির অধিকার নিয়ে শ্যামনগরে অনুষ্ঠিত হল ছায়া উপকূলীয় পানি সংসদ রাজনৈতিক বিবেচনায় পদোন্নতি না দেওয়া মানবতার ওপর আঘাত – রিজভী পুলিশি কার্যক্রম সময়োপযোগী ও আধুনিক হতে হবে – আইজিপি কালীগঞ্জে দুই সাংবাদিকের উপর হামলা থানায় অভিযোগ মানবতার মুক্তি না হওয়া পর্যন্ত লড়াই চলবে বিরোধী দলীয় নেতা ড. শফিকুর রহমান পাইকগাছায় ইট নেই ইটের রাস্তায় ; বর্ষায় আমিরপুর সড়কের বেহাল অবস্থা, চরম দুর্ভোগে এলাকাবাসী  

জীবনের ঝুঁকি নিয়ে গর্ভবতী হরিণের প্রাণ বাঁচালেন ভারতীয় আর্মির জওয়ান

Kishori
হালনাগাদ: শনিবার, ৬ জুন, ২০২০
গর্ভবতী হরিণের প্রাণ

মানুষ বন্য পশুকে মেরে আশিক্ষার পরিচয় দিচ্ছে আরেকদিকে গর্ভবতী হরিণের জীবন বাঁচিয়ে সাহসিকতার পরিচয় দিচ্ছে। নিজের জীবনের ঝুঁকি নিয়ে এক গর্ভবতী হরিণের প্রাণ বাঁচালেন ভারতীয় আর্মির জওয়ান।

ঘটনাটি ঘটেছে অরুণাচল প্রদেশের পশ্চিম কামেং জেলার।

জানা যায়, ভারতীয় জওয়ানটি প্রতিদিনের মত পেট্রলীং করছিলেন | আর তখনই তিনি দেখতে পান একটি হরিণ নদীর জলে ভেসে যাচ্ছে | তিনি দেরি না করে সঙ্গে সঙ্গে জলে ঝাঁপ দেন | ঘটনাটি ঘটেছে খরস্রোতা নদীতে | অনেক চেষ্টার পর অবশেষে ভারতীয় আর্মির জাওয়ান উদ্ধার করেন এই হরিণটিকে | তারপর হরিণটিকে তাঁরা নিয়ে যায় বনদফতরের কাছে | সেখানে নিয়ে যাওয়ার পর তার চিকিৎসা শুরু হয় | ডাক্তাররা জানান হরিণটি গর্ভবতী |

হরিণটি একটি বিলুপ্তপ্রায় প্রজাতির অর্থাৎ পৃথিবীতে এই প্রজাতির হরিণ প্রায় শেষের মুখে | এই ভারতীয় সেনা আবার প্রমাণ করে দিলেন তাঁরা সবসময় সকলের পাশে আছেন | তিনি প্রমান করে দিলেন তারা সব কিছুর জন্য প্রস্তুত তাতে সেটা পাকিস্তানকে জবাব দেওয়া হোক অথবা দেশের মানুষ থেকে শুরু করে পশুপাখির প্রাণ বাঁচানো | এখন কিছু মানুষ আছেন যাদের মধ্যে মনুষত্ব বেঁচে আছে |

তাকে বাঁচাতে এক মুহূর্তের জন্যও নিজের কথা না ভেবে ঝাঁপিয়ে পড়ে ভারতীয় আর্মির জাওয়ান এবং আরো একবার প্রমাণ করলেন ভারতীয় আর্মির শৌর্য এবং বীরত্ব।


এ ক্যটাগরির আরো খবর..